এখন খবর

রাজ্য সরকারের অধীনে মৎস্য দপ্তরে চাকরি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, আবেদন করুন শীঘ্রই

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ মৎস্য দফতরে ১০০ অফিসার নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in -তে গিয়ে আবেদন জানাতে পারবেন আগামী ১৭ মার্চের মধ্যে।

পদের নাম এবং শূন্যপদ সংখ্যা :
পশ্চিমবঙ্গ মৎস্য দফতরের ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড-২’-এর ক্যাডারে ‘ফিশারি এক্সটেনশন অফিসার’ নিয়োগ করা হবে। শূন্যপদ সংখ্যা ১০০।

 

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা :
১) যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে স্নাতক হতে হবে।

২) মৎস্যবিজ্ঞান, অ্যাকায়োকালচার, মাছ ধরা এবং জলের বিভিন্ন বিষয়ে জানতে হবে।

৩) অবশ্যই বাংলা বা নেপালিতে লিখতে বা পড়তে জানতে হবে।

বয়স :
২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩৯-র উপর হতে পারবে না। নির্দিষ্ট শর্তে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় থাকবে।

তারিখ সংক্রান্ত তথ্য:
অনলাইন আবেদনের শেষ তারিখ – আগামী ১৭ মার্চ।
আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ – আগামী ১৭ মার্চ।
অফলাইনে চালান ডাউলোড করার শেষ তারিখ – আগামী ১৭ মার্চ।
ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (ইউবিআই) শাখায় আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ – আগামী ১৮ মার্চ।

আবেদন ফি :
১) অসংরক্ষিত প্রার্থী – ১৬০ টাকা।
২) তফসিলি জাতি এবং উপজাতির শ্রেণিভুক্ত, বিশেষভাবে সক্ষম প্রার্থী – কোনও আবেদন ফি দিতে হবে না।

তবে অনলাইনে ডেবিট বা কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিলে এক শতাংশ ‘কনভেনিয়েন্স ফি’ (ন্যূনতম পাঁচ টাকা) এবং ‘কনভেনিয়েন্স ফি’-র উপর ১৮ শতাংশ জিএসটি বাবদ টাকা দিতে হবে। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিলে পাঁচ টাকা ‘কনভেনিয়েন্স ফি’ এবং ‘কনভেনিয়েন্স ফি’-র উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হবে প্রার্থীদের। ব্যাঙ্কে ফি জমা দিলে পরিষেবা চার্জ বাবদ ২০ টাকা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করুন শীঘ্রই।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…