Categories: এখন খবর

পশ্চিম মেদিনীপুর পুলিশ পরিবারের কর্মপ্রার্থী যুবক যুবতীদের জন্য জেলা পুলিশের উদ্যোগে জব ফেয়ার

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বিনিয়োগ খুব আশানুরুপ নয়। বিভিন্ন সরকারি নিয়োগ অথৈ জলে। মামলার পর মামলায় বছরের পর বছর ধরে ঝুলছে প্যানেল। যারা জিন্দাবাদ করে তারা গ্রুপ ডি তে ঢুকে পড়লেও যোগ্য শিক্ষিতরা চাকরি পাচ্ছেনা এমন আক্ষেপ রবিবারই জেলায় এসে করে গেছেন খোদ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  পারিবারিক এই অনিশ্চয়তা নিয়েই কাজ করতে হয় পুলিশ কর্মীদেরও। বাড়িতে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের উপস্থিতিতে শৃংখলা পরায়ন পেশার কাজে সমস্যাই হয়। সম্ভবত সেই ভাবনা থেকেই শুধুমাত্র পুলিশ কর্মীদের পরিবারের সন্তানদের জন্য জব ফেয়ার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেদিনীপুর শহরে পুলিশ লাইনের  ক্যাম্পাসের ভিতর এই উদ্যোগ সংগঠিত  হল সোমবার। কয়েকশো পুলিশকর্মী মেদিনীপুর পুলিশ লাইনে বিভিন্ন কোয়ার্টারে রয়েছেন। তাদের পরিবারের কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য এই জব ফেয়ার পুলিশের উদ্যোগে করা হয়েছিল। যেখানে ২৪ টি কোম্পানি এসে অংশ নিয়েছিল। প্রথম দিনের এই জব ফেয়ারে ২৪০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেছেন চাকরির আবেদন জমা করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলার পুলিশ সুপার দিনেশ কুমার জানালেন, এবার থেকে নিয়মিত এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন” এই জব ফেয়ার দ্বারা অনেকেই চাকরি পাবেন। তারা ছাড়াও বাকিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ধীরে ধীরে এই কর্মসূচির বিস্তৃতি আরও বাড়ানো হবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সাধরন সম্পাদক চন্দন বসু জানালেন, ”ছোট এবং মাঝারি শিল্পপতিরাও এই উদ্যোগ থেকে উপকৃত হয়েছেন কারন ব্যয়বহুল ক্যাম্পাসিং করা তাঁদের পক্ষে সম্ভব হয়না। এখানে একসংগে ওঁরা অনেক কর্মপ্রার্থী পাচ্ছেন।”  

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…