Categories: এখন খবর

পশ্চিমের প্যাঁচে ঝেঁপে বৃষ্টি জঙ্গলমহলে, মকরের আগেই ভেজা শীতে ঘরবন্দি ঝাড়গ্রাম

নিজস্ব সংবাদদাতা:  হাতে আর কয়েকটা দিন মাত্র। জঙ্গলমহলের প্রিয় উৎসব মকর সংক্রান্তির প্রস্তুতি ঘরে ঘরে। হাটে বাজারে পিঠে তৈরির মাটির সরা, টুসু ঠাকুরের চাহিদা তুঙ্গে। ধুলাটে ধুলাটে(মোরগ লড়াইয়ের জায়গা ) ধুলোময় মোরগের রনভূমি। আর তার মধ্যেই পশ্চিমী  ঝঞ্ঝার প্যাঁচে পড়ল জঙ্গল মহল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার রাত থেকেই ঝাড়গ্রাম শহরের আকাশের মুখ ভার  ছিল । বৃহস্পতিবার  সকাল থেকে প্রথমে ঝিরিঝিরি তারপর মুষল ধারে বৃষ্টি শুরু হল। বৃষ্টি তে চরম সমস্যা য় সাধারন মানুষ। বৃষ্টি র সাথে কনকনে ঠান্ডা হাওয়ায় নাজেহাল অবস্থা। বেশির ভাগ মানুষই ঘরবন্দি আর পেশার তাগিদে ঘরের বাইরে  বের হওয়া  মানুষ জন বৃষ্টি র হাত থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন রাস্তার আশেপাশে, মাথা বাঁচানোর দায়ে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে  আচমকা ঊর্ধ্বমুখী হয়েছিল পারদ৷ কিন্তু বৃষ্টির হাত ধরে তা আবার ফিরেছে জঙ্গলমহলে। ঝাড়গ্রাম জেলার জেলা সদর বাদ দিলেও বৃষ্টির হয়েছে বিনপুর, জামবনী, গোপীবল্লভপুরেও। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ একইসঙ্গে শুক্রবার থেকে কুয়াশার দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার থেকে একটনা কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ভোর থেকে বেস কয়েক ঘণ্টা ধরে কুয়াশার দাপট থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ কুয়াশার জেরে দৃশ্যমনতা অনেকটাই কমে যাবে৷ ফলে রাজ্য ও জাতীয় সড়কগুলিতে গাড়ি চলাচলেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷ প্রায়ই বিশেষত শীতের সকালে রাজ্যের একাধিক জেলায দাপট বাড়ে কুয়াশার৷ কুয়াশা ভরা সকালে প্রায়ই দুর্ঘটনার খবর মেলে৷ এবার তাই আলিপুর আবহাওয়া দফতর আগেভাগে এবিষযে সতর্ক করে দিয়েছে৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এমনিতেই শীতে অকালবৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজি ও ফুল চাষ৷ আর এবার আগামি কয়েকটি দিন ভোরের দিকে ঘন কুয়াশা তৈরির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ঘন কুয়াশাও প্রভাব ফেলতে পারে ফুল ও সবজি চাষে৷ মকর সংক্রান্তির আগে তাই আবারও আগুন হতে চলেছে বাজার।                           

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…