ইরানের জেনারেলের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ৩৫জন পদপিষ্ট হয়ে মৃত, আহত ৪৮

নিজস্ব সংবাদদাতা: মার্কিনী বায়ুসেনার মিসাইল হানায়া নিহত ইরানের গোয়েন্দা প্রধান কোয়াসিম সোলেইমানির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ৩৫জন পদপিষ্ট হয়ে মারা গেছে বলে সংবাদসূত্রে জানা গিয়েছে। ঘটনায় আরও ৪৮জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইরানের কারমান শহরে যা জেনারেলের নিজের শহর বলেই পরিচিত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইরান রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে সোমবার জেনারেল সোলেমাইনের শোকযাত্রায় ইরানের রাজধানী তেহরানে প্রায় ১০লক্ষ মানু্ষের মিছিল বেরিয়েছিল। তেহেরানের রাজপথ কাঁপিয়ে যাওয়া সেই মিছিল থেকে মুহুর্মুহু মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে তীব্র ঘৃনা ও ক্রোধ বর্ষিত হয়েছিল। সেই মিছিলেররই একটা অংশ রওনা দিয়েছিল কারমানের পথে। সেখানেই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর অবধি পাওয়া খবর অনুসারে জেনারেলের শেষকৃত্য চলছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য শুক্রবার বাগদাদ বিমানবন্দরে মার্কিনি রকেট হামলায়  ইরানের কুদস বাহিনীর প্রধান কোয়াসেম সোলেইমানি সহ মৃত্যু হয়েছে ৮ জনের। এরপরই পরিস্থিতি জটিল হয়। এরপরই ইরানের সেনাবাহিনীর প্রধান আয়াতুল্লাহ আলি খোমেইনি সতর্ক করেছেন আমেরিকাকে। তিনি বলেছেন “যে শত্রুরা সোলেমানির রক্তে নিজেদের হাত নোংরা করল তাদের বিরুদ্ধে নৃশংস বদলা নেওয়া হবে। সোলেমানির কাজ ও পথ চলা থামবে না। সেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাব।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: ইরান

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…