Categories: এখন খবর

অযথা ভীড় এড়াতে অভিনব উদ্যোগ আসানসোল শপিং মলের, মলে ঢুকতে কাটতে হবে কুপন

ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় নির্দেশ মেনে ৮ জুন অর্থাৎ সোমবার থেকেই খুলে গেল দেশের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁ ও শপিং মল। এরই মাঝে অযথা ভীড় এড়াতে এক অভিনব সিদ্ধান্ত নিল আসানসোলের একটি শপিং মল। মলে ঢুকতে গেলে কাটতে হবে ১০০ কুপন। পরে অবশ্য সেই টাকা জিনিসপত্র কেনা কাটার সময় এডজাস্ট করে দেওয়া হবে বলেই মলের তরফে জানানো হয়েছে।

এছাড়া শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে,স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে প্রথমে ক্রেতাদের লাইন দিয়ে ১০০ টাকার কুপন কাটতে হবে। এরপর মলের মূল গেটে প্রবেশ করার আগে পুরো বডি স্যানিটাইজ করে তারপর শপিং মলের ভেতরে প্রবেশ করার অনুমতি মিলবে। তবে এখানেই শেষ নয় এরপর মলের মূল গেটে প্রবেশ করার পর হাত স্যানিটাইজ করে তারপরই ভিতরে প্রবেশ করতে পারবে ক্রেতারা এরপর নিজেদের ইচ্ছামতো কেনাকাটার পর দাম মেটাতে কাউন্টারে এলে সেখানেই জিনিসপত্রের দামের থেকে কুপনের দাম বাদ দেওয়া হবে।

আনলক ১ এর শর্তাবলী মেনে শপিং মল, রেস্তোরাঁ খুলে দেওয়া হলেও দিন দিন হু হু করে বাড়ছে সংক্রমণ৷ ফলে এই পরিস্থিতিতে অযথা ভীড় এড়াতে আসানসোলের এই শপিং মলের অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতাদের একাংশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…