দ্বিতীয় দফায় ফের দেশে পঙ্গপালের হানা, করোনার মাঝে নতুন দুশ্চিন্তা ভারতের

ওয়েব ডেস্ক : একে করোনা-য় রক্ষে নেই পঙ্গপাল আবার দোসর। এমনিতেই এই মূহুর্তে করোনা মহামারীর জেরে নাজেহাল গোটা দেশ। তার মধ্যে আবার নতুন আতঙ্ক পঙ্গপাল। ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, সহ দেশের একাধিক রাজ্যে একপ্রস্থ তান্ডব চালিয়ে গিয়েছে পঙ্গপাল। আবারও ফের ফসল নষ্ট করতে ধেয়ে আসছে পঙ্গপালের দল। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই কৃষকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রের ‘লোকাস্ট ওয়ার্নিং অরগানাইজেশন’ এর তরফে জানানো হয়েছে, পঙ্গপাল মারতে ইতিমধ্যেই ২৫ টি ড্রোন ও ৬০টি স্প্রে মেশিন কেনা হয়েছে।

মনে করা হচ্ছে, আরব সাগর থেকে প্রায় কয়েক লক্ষ পঙ্গপাল ধেয়ে আসছে ভারতের দিকে। এর জেরে প্রচুর পরিমাণে খারিফ শস্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মূলত আফ্রিকা থেকেই উড়ে আসছে এই পঙ্গপাল। এ বিষয়ে লোকাস্ট ইয়ার্নিং অরগানাইজেশনের ডেপুটি ডিরেক্টর কেএল গুরজর জানিয়েছেন, গরম আর বর্ষার সময়ে পঙ্গপালের হানা বেশি দেখা যায়। এরা এই সময় এক জায়গা থেকে আর এক জায়গায় যায়।

সূত্রের খবর, একদল পঙ্গপাল একদিনে প্রায় ১৫০ কিলোমিটার রাস্তা পেরতে পারে। দিনে প্রায় ২.৫ কেজি শষ্য একটি পঙ্গপাল একাই শেষ করতে পারে। ৪০ মিলিয়ন পঙ্গপাল ৩৫ হাজার মানুষের খাবার শেষ করতে পারে। সাধারণত পঙ্গপালকে আমরা গঙ্গাফড়িং নামে চিনি। এরা সবসময় দলবদ্ধ হয়েই হানা দেয়। এরা সাধারণত সবুজ জাতীয় ফসল, সবজি, পাতা, ফুল এই ধরনের খাবার খেয়ে থাকে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…