এবার চালু হচ্ছে পুরুলিয়া এক্সপ্রেস, চলবে স্পেশাল ট্রেন হিসাবেই! দেখে নিন টাইম টেবিল

অভিনন্দন রানা : এতদিন লোকাল ট্রেনের চাকা গড়ালেও বন্ধ ছিল শহরতলির বাইরের ট্রেন। পূর্ব রেল নন সাবার্বান শাখায় ট্রেন চালু হলেও দক্ষিন পূর্বে মেদিনীপুর পর্যন্তই আটকে ছিল ট্রেনের চাকা। পুরুলিয়া অবধি কোনো ট্রেন চালু হয়নি। তবে মেদিনীপুর পুরুলিয়া শাখার যাত্রীদের স্বস্তি দিয়ে চালু হতে চলেছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস।
দ্য খড়গপুর পোষ্ট কয়েকদিন আগেই বলেছিল যে লোকাল ট্রেন গুলির পর ধিরে ধিরে দক্ষিণ পূর্ব রেল প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন গুলি চালু করতে চলেছে। বিশেষ করে পুরুলিয়া এক্সপ্রেসের চাহিদা ছিল খুবই বেশি। তাই প্রাথমিক ভাবে পুরুলিয়া এক্সপ্রেস চালু করার পথে রেল।

যদিও এখুনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেনি রেল। তবে দ্য খড়গপুর পোষ্ট বিশেষ সূত্রে জানতে পেরেছে আগামী ১৪ই ডিসেম্বর, সোমবার থেকে চাকা গড়াবে পুরুলিয়ার। তবে অন্যান্য এক্সপ্রেসের মতোই এটিও স্পেশাল ট্রেন হিসেবেই চলবে।ফলে অগ্রিম রিজার্ভেশন ছাড়া এই ট্রেনে ওঠা যাবেনা। সাধারণ কামরা গুলিও সাধারণ দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার হিসেবে চলবে।

এই ঘোষনায় যাত্রীদের আপাত স্বস্তি দিলেও কিছুটা অসন্তোষের কারণও রয়েছে। ট্রেনটি আপাতত স্পেশাল ট্রেন হিসেবে চলবে ফলে এক্সপ্রেস থাকা কালীন যে সব সুযোগ সুবিধা পাওয়া যেত তার অনেকটাই পাওয়া যাবেনা। যেমন কোনোরকম কনসেসন ভাড়া প্রযোজ্য হবেনা। পাশাপাশি অসংরক্ষিত টিকিট কেটেও যাত্রীরা ট্রেনে চাপতে পারবেন না। ফলে হঠাৎ কারো প্রয়োজন পড়লেও ট্রেনে যাতায়াত সম্ভব হবেনা। অন্যদিকে প্রতিদিন বহু সরকারি কর্মচারী সহ প্রচুর ডেলি প্যাসেঞ্জার এই ট্রেনে যাতায়াত করতেন। তাঁরা মূলত মান্থলি টিকিট কেটেই যাতায়াত করতেন। এর ফলে তাঁদেরও লড়াই তিনগুন খরচ করতে হবে। তার সাথে সামান্য দুরত্বেই অতিরিক্ত রিজার্ভেশন চার্জ দিতে হবে।

যদিও এই গাড়িটি চালু হওয়ায় বিশাল সংখ্যক সরকারি বেসরকারি কর্মী উপকৃত হবেন। বৃহৎ দূরত্বে চাকরি করতে যাওয়ার ক্ষেত্রে পুরুলিয়া এক্সপ্রেসের মত নির্ভরযোগ্য ট্রেন এই শাখায় দ্বিতীয় নেই। অনেকেরই যাওয়া এবং আসার জন্য এই ট্রেনকেই ব্যবহার করেন। এঁদের অনেককেই অনেক বেশি টাকা খরচ করে প্রাইভেট ভাড়া করে শেয়ারে যাতায়ত করেও বহু মূল্য চোকাতে হচ্ছে। পুরুলিয়া স্পেশাল হিসাবে চললেও সেই ভাড়ার তুলনায় এখানে খরচের অনেকটাই সাশ্রয় হবে। যে কারনে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

দেখে নিন পুরুলিয়া থেকে হাওড়ার পথে এবং হাওড়া থেকে পুরুলিয়ার পথে কোন কোন স্টেশনে কখন ছাড়বে ট্রেনটি। তার আগেই পৌঁছে যান আপনার স্টেশনে।

 

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…