Image Credit ‘popsci.com’
ডিজিটাল ডেস্ক: গুগলের নিজস্ব মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম গুগোল প্লে মিউজিক এই পরিষেবাটি বন্ধ করতে চলেছে গুগল। এই বছরের শেষের দিকেই বন্ধ হতে পারে গুগল প্লে মিউজিক অ্যাপ। গুগল প্লে মিউজিকের বিকল্প হিসেবে ইউটিউব মিউজিক অ্যাপকে প্রোমোট করতে চায় গুগল
তবে আ্যপটি বন্ধ করার আগে গুগল বেশ কয়েক বার অ্যাপটির ব্যবহারকারীদের জন্য নোটিশ পাঠাবে। যাতে সবাইকে ইউটিউব মিউজিকে ফাইল স্ট্রান্সফারের সুযোগ দেব। তবে সব গানের ফাইল ট্রান্সফার করা যাবে না। কিছু গানের লাইসেন্স ইউটিউব মিউজিকের কেনা নেই। ফলে বাকি গানগুলো ইউটিউবে শোনা যাবে না। ফাইল ট্রান্সফারের জন্য গুগল একটি ফিচার আনবে। এই ফিচারটি চলে এলে ইমেইল ও অ্যাপে পপ আপ নোটিফিকেশনের মাধ্যমে গুগল জানিয়ে দেবে।
গুগল প্লে মিউজিকে ৫০ হাজারের বেশি গান গুগল সার্ভারে আপলোড করা যায়। অ্যাপটি চালু হয়েছিলো ২০১১ সালের নভেম্বরে। ৮ বছরেও প্রতিদ্বন্দ্বী অ্যাপ অ্যাপল মিউজিক ও স্পটিফাইয়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি গুগল প্লে মিউজিক।
ইউটিউব মিউজিক অ্যাপ ও গুগল প্লে মিউজিকের সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি। আলাদাভাবে গুগল প্লে মিউজিকের সাবস্ক্রাইবার কতো তা প্রকাশ করেনি গুগল।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…