| ক্রেনে করে দাঁড়িতে তোলা হচ্ছে মাছ, সেলফি তুলতে হুড়োহুড়ি |
নিজস্ব সংবাদদাতা: ক্রেনে করে ওজনের কাঁটায় তুলতেই নড়বড় করে উঠল কাঁটা। তড়িঘড়ি মাছ নামিয়ে ফেলা হল পাল্লা থেকে, পাল্লাদার চেঁচিয়ে বলে উঠলেন ৯০০ কেজি। হ্যাঁ, দিঘার মোহনা বাজারে সোমবার এই ৯০০কেজির পেল্লাই শংকর মাছ উঠেছে খবর পেয়েই ভিড় জমালেন পর্যটকরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৎসজীবীরা জানিয়েছেন গভীর সমুদ্রের বাসিন্দা এই পেল্লাই সাইজের শংকর মাছকে স্থানীয়ভাবে তাঁরা চিলশংকর মাছ বলে থাকেন। দিঘা ফিশারমেন এন্ড ফিস ট্রেডার্স এ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
”সাধারনভাবে আমাদের মৎস্যজীবীরা ৬০ থেকে ৭০ কিলোমিটার সমুদ্রের ভেতরে চলে যান। সেখানেই ধরা পড়েছিল মাছটি। শুনেছি জাল টেনে ট্রলারে তুলতে হিমসিম খেতে হয়েছিল মৎসজীবিদের। সোমবার মোহনা বাজারে ১৯হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি অর্থাৎ প্রতি কিলো প্রায় ২০০টাকা পাওয়া গেছে।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে মোহনা বাজারে এতবড় মাছের খবরে হোটেল গুলি থেকে ছুটে ছুটে পর্যটকরা আসতে থাকে মাছটি দেখার জন্য। শুরু হয়ে যায় সেলফি তোলার হুড়োহুড়ি।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…