Categories: এখন খবর

মাঝরাতে কলকাতার অভিজাত বস্ত্র বিপনীতে আগুন, এখনও নিয়ন্ত্রনে আসেনি

নিজস্ব সংবাদদাতা: আবারও ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হতে চলেছে মহানগরের এক বস্ত্র বিপনী।  মহানগরের পার্ক স্ট্রিটের একটি বিল্ডিংয়ের ওই অভিজাত বস্ত্রবিপনীটি প্রায় পুরোপুরি জ্বলে গেছে বলে জানা গিয়েছে।  ছ’তলা বিল্ডিংয়ের  দু’তলায় একটি বস্ত্র বিপণীতে এদিন রাত ১ টা নাগাদ আগুন লাগে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয়রা জানিয়েছেন, খবর পাওয়ার পরে এসে পৌঁছায় দমকলকর্মীরা কিন্তু কাজ শুরু করতে দেরি হওয়ার কারনে আগুন অনেকটাই ছড়িয়ে যেতে সক্ষম হয়। দোকানের প্রায় ৩হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দমকলকর্মীরা তিনটি সিঁড়ির সাহায্য নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপশি বাইরে থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন। যদিও আগুন জ্বলেই চলেছে। ঠিক কতক্ষনে আগুন নিয়ন্ত্রনে আসবে তা এখুনি বলা যাচ্ছেনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের ডিজি অবশ্য জানিয়েছেন, আগুন এখন অনেকটা কম। ‘এখন সব ক্লিয়ার’ বলে দাবি করেন তিনি। যদিও এখনও গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে বস্ত্র বিপণী থেকে। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রনে আনার । 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…