দারিদ্রতার সাথে লড়াই করে মাধ্যমিকে ১২তম স্থান, মথুরাপুরের মেধাবী ছাত্রকে আর্থিক সাহায্য রাজ্য কোঅর্ডিনেশন কমিটির

ওয়েব ডেস্ক : মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের মেধাবী ছাত্র রাখিয়াজ মোল্লা। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে রাখিয়াজ। দারিদ্রতার সাথে চরম লড়াই করে এবছর মাধ্যমিক পরীক্ষায় ১২ তম স্থান অধিকার করে গ্রামবাসীদের তাক লাগিয়েছে এই মেধাবী ছাত্র। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭০০র মধ্যে ৬৮১। বর্তমানে সে বিজ্ঞান বিভাগ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে পড়াশোনা করছে। ভবিষ্যতে রাখিয়াজ যাতে লেখাপড়া নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে সেকারণে রাখিয়াজকে উৎসাহ যোগাতে রবিবার এই মেধাবী ছাত্রের বাড়ি পৌঁছে যাব রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কয়েকজন সদস্য। এদিন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে রাখিয়াজ মোল্লার হাতে সামান্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

তার বাবা পেশায় দিনমজুর। মা সামান্য সেলাইয়ের এর কাজ করে জীবিকা নির্বাহ করেন। লকডাউনে সেই পেশাতেও ভাটা পড়েছে। ফলে কোনোরকমে কষ্ট করে সংসার চলছে। কিন্তু সংসারের এত অভাব অনটনের মধ্যেও ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে দারিদ্র সীমার নীচে বসবাসকারী এই মেধাবী ছাত্রটি। ছেলের স্বপ্নকেই সার্থক করতে বদ্ধপরিকর বাবা-মা। কিন্তু কিভাবে ছেলেকে ডাক্তার তৈরি করবেন এই ভেবে যখন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না রাখিয়াজের বাবা- মা। সেসময় তাদের স্বপ্নকে সার্থক করতে পাশে এসে দাঁড়ায় রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। রবিবার এই কমিটির পক্ষ থেকে দশ হাজার টাকা ক্যাশ রাখিয়াজের বাবা-মার হাতে তুলে দেওয়া হয়।

এদিন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক চন্দন মাইতি, রাজ্য কমিটির দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার সম্পাদক সহ আরও বিশিষ্ট নেতৃবৃন্দ। এদিন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের মেধাবী ছাত্র রাখিয়াজ মোল্লা যাতে ভবিষ্যতে বহুদূর এগিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য তাকে আগাম শুভেচ্ছা জানান কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক চন্দন মাইতি।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…