Categories: এখন খবর

হাতির ছবি তুলতে গিয়ে দাঁতালের হামলায় মৃত্যু হল সোশ্যাল মিডিয়া কর্মীর

ইনসেটে ঘাতক হাতি

নিজস্ব সংবাদদাতা: হাতির ছবি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর কবলে পড়লেন এক সোশ্যাল মিডিয়ার কর্মী তথা পর্যটক। রবিবার হাওড়া থেকে ঝাড়গ্রাম বেড়াতে এসে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত যুবকের নাম  আশিষ সিট । বাড়ি হাওড়া জেলার আণ্দুল সংলগ্ন এলাকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে  ৩৫ বছরের আশিষ এবং তার তিনবন্ধু রবিবার হাওড়া থেকে ঝাড়গ্রাম বেড়াতে আসেন। ঝাড়গ্রামে আসার পর তারা সাঁকরাইলে অশিসের এক আত্মীয়ের বাড়ি যান।

চার বন্ধু ওখানেই খবর পান যে স্থানীয়  খুদমরাই গ্রাম  সংলগ্ন আতাডি এলাকাতে একটি হাতির পাল বেরিয়েছে। আশিষ নিজে একটি নিউজ পোর্টাল চালান। সেই পোর্টালে খবর করার জন্য নিজের ডিএসএলআর ক্যামেরা নিয়ে বন্ধুদের সঙ্গে চলে যান হাতির ছবি তুলতে। হাতি দেখতে ভিড় করেছিল স্থানীয় জনতাও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটি সূত্রে জানা গেছে আতাডি গ্রামের জঙ্গল লাগোয়া এলাকায় একটি জলাশয়ের কাছাকাছি  ১২টি হাতি অবস্থান করছিল। আশিষ  ক্যামেরা প্যান করে ছবি তোলার সময় একটি দাঁতাল হঠাৎই পাল থেকে বেরিয়ে আসে। হাতির চলনে অভ্যস্থ গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পালাতে শুরু করলেও পালাতে পারেনি  আশিষ । হাতি তাকে শুঁড়ে তুলে আছড়ে দিলেন ঘটনাস্থলেই প্রান হারান ওই আশিষ ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ ও বনকর্মীদের প্রাথমিক অনুমান ডিএসএলআর ক্যামেরায় জ্যুম করে ছবি তোলায় হাতির অবস্থান বুঝতে পারেননি। হাতি কাছে এসে পড়ার পর তিনি পালাতে চাইলেও আর পালানোর সুযোগ পাননি, দাঁতাল তাকে শুঁড়ের নাগালে পেয়ে যায়। পুলিশ পরে মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…