Categories: এখন খবর

করোনা বিপর্যয় ও লকডাউনের মাঝেই উত্তরবঙ্গ কাঁপল ভূমিকম্পে

নিজস্ব সংবাদদাত: করোনা আতঙ্কের মধ্যে ভূমিকম্পে কাঁপল। পশ্চিমবঙ্গ । রবিবার উত্তরবঙ্গেও অনুভূত হল এই ভূমিকম্প।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে,এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের গ্যাংটক। মাটি থেকে ১০ কিলোমিটার নীচে ছিল এর উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০।

এই এপ্রিল মাসের ৮ তারিখে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দক্ষিণবঙ্গের মাটি। ওইদিন বাঁকুড়াতে সকালে সাড়ে ১১টায় কম্পন অনুভূত হয়। মৃদু কম্পন অনুভূত হয়। তবে হঠাৎ কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয় গোটা জেলাজুড়ে। পরপর দুটি ভুমিকম্প অনুভূত হয় বাঁকুড়ায়। প্রথমটি ১১.১৯ মিনিটে, উৎসস্থল লাক্ষাদ্বীপ, মাটির ১০ কিলোমিটার নীচে ছিল এর উৎসস্থল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। ২ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ১১.২৪.০২ মিনিটে। উৎসস্থল দুর্গাপুর থেকে ১৫ কিলোমিটার নীচে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.১।

তবে এই জোড়া কম্পনের তথ্য দেয় মেটেরলজিক্যাল বিভাগ, বাঁকুড়া। আলিপুর আবহাওয়া দফতর শুধুমাত্র দ্বিতীয় কম্পনের তথ্য দিয়েছিল। ঠিক তার আগের দিন রাতে ১.৩৩.২৮ মিনিটে সিকিমেও একটি ভূমিকম্প হয়েছিল। কম্পন মাত্রা ছিল ৩.১। তার থেকে বাঁকুড়ার কম্পনমাত্রা বেশ কিছুটা বেশি তা স্পষ্ট। পূর্ব সিকিমের এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ৫ কিলোমিটার গভীরে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: Earthquake

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…