আদালতের নির্দেশ অমান্য করে দেদারে বিকোচ্ছে আতশবাজি, খাস কলকাতায় বিপুল পরিমাণ বাজি সহ গ্রেফতার ৩

ওয়েব ডেস্ক : করোনা আবহে এবছর সবরকমের আতশবাজি নিষিদ্ধ করেছে আদালতের। ফলে আদালতের নির্দেশে ইতিমধ্যেই রাজ্যজুড়ে চলছে কড়া নজরদারি। কিন্তু বহুক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রকাশ্যে বাজি বিক্রি না হলেও ঘুর পথে বাজি বিক্রি করছে ব্যবসায়ীরা। শুক্রবার এমনি ঘটনা ঘটলো খাস কলকাতায়। আদালতের নির্দেশ অমান্য করে নিউটাউন সল্টলেক এলাকার একাধিক দোকানের আড়ালে নিষিদ্ধ আতশবাজি বিক্রির খবর পেয়ে শুক্রবার নিউটাউন থানা ও বিধান নগর দক্ষিণ থানা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে আতশবাজি।

জানা গিয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে বিধিনিষেধ না মেনেই বিধাননগর দক্ষিণ থানা ও নিউটাউন থানা এলাকায় দেদারে বাজি বিক্রি চলছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন তল্লাশি চালিয়ে দক্ষিণ থানা এলাকা থেকে মোট ২৫ কেজি বাজি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিউটাউন এলাকা থেকে মোট ১৮ কেজি বাজি উদ্ধার করা হয়েছে। ঘটনায় এদিন দক্ষিণ থানা এলাকা থেকে ২ জন ও নিউটাউনের ১ জন সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশ অমান্য করে গৌরাঙ্গ নগর ও দক্ষিণ থানা এলাকায় যে দেদারে বাজি বিক্রি হচ্ছে গোপন সূত্রে বৃহস্পতিবারই সেই খবর পেয়েছিল পুলিশ। খবর পেয়ে শুক্রবার ওই দুই এলাকায় পুলিশ হানা দেয়। জানা গিয়ে এদিন দক্ষিণ থানা এলাকার ছয়নাভি থেকে সোমনাথ দাস ও রাহুল মন্ডল নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কোথাও বেআইনীভাবে বাজি বিক্রি হচ্ছে কিনা তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…