পিংলায় বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কুসংস্কার বিরোধী ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, পিংলা: কুসংস্কার বিরোধী ও স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভার পাশাপাশি জনসেবা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো বিজ্ঞান মঞ্চের উদ্যোগে।রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের খলাগেড়িয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত জানার পিতা প্রয়াত সুধীর জানা স্মরণ সভা অনুষ্ঠিত হয়।এই স্মরণসভায় জানা পরিবারের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহযোগিতায় জাতিধর্মবর্ণ নির্বিশেষে প্রায় শতাধিক জণগণের উপস্থিতিতে কুসংস্কার বিরোধী ও স্বাস্থ‍্য সচেতনতা মূলক আলোচনা সভা এবং জনসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুসংস্কার ও অপসংস্কৃতির বিরুদ্ধে বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য ও জেলা কমিটির সহ-সম্পাদক ড.বাবুলাল শাসমল, কোভিড – ১৯ নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কাউন্সিলের সদস্য অধ্যাপক স্বপন কুমার বেরা, বয়স্কদের সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার চিকিৎসক ডাঃ অসীম কুমার মাইতি।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষক লালবিহারী মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহম্মদ ইয়াইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শচীন্দ্র নাথ সিংহ , কল্যাণ রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা ষাট জন গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…