Categories: এখন খবর

ভাল লাগেনা পড়াশুনা বাড়ি থেকে পালিয়ে দিঘায় দুই কলকাতার দুই কিশোর

মাঝে দুই পাগলু

নিজস্ব সংবাদদাতা: বইপত্র, লেখাপড়া, অঙ্ক জ্যামিতি নয়, ভাল লাগে আকাশ, সমুদ্র, গাঙচিল। টলটলে জলে নেমে যাওয়া সূর্য। তাই বাড়ি থেকে পালিয়ে এসে দিঘায় চলে এসেছিল কলকাতার দুই কিশোর কিন্ত শেষ রক্ষা হলনা। পুলিশের হাতে ধরাই পড়ে গেল দুই পাগলু।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে রেহান আলিও রাজীব আহমেদ নামের বছর ষোলোর ওই দুই কিশোর সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল।দিঘা পুলিশের তৎপরতায় মঙ্গলবার সকালে উদ্ধার করে তাদের পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে।স্বভাবত পুলিশের ভূমিকায় খুশি ওই দুই কিশোরের পরিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার বিকেলের পর থেকেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ১১২ বি/১ তপসিয়া রোডের রাজীব এবং ২ আর রাধাগোবিন্দ সাহা লেনের রেহান আলি।কলকাতার সেন্ট থমাস ডে স্কুলের দশম শ্রেণীর ছাত্র তারা। কাঁধে বইয়ের ব্যাগ ঝুলিয়ে রাজীব এবং রেহান স্কুলে আসার নাম করেই হাওড়া স্টেশনে চলে আসে। রাতটা কোনও রকম কাটিয়েই সকালে ট্রেন ধরেই চল গাড়ি বেলপাহাড়ী থুড়ি, দিঘা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু তাল কেটে যায় দিঘা স্টেশনে নেমে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে গিয়ে নজরে পড়ে যায় পুলিশের।  তাদের দিঘা থানায় নিয়ে আসে পুলিশ।দিঘা থানার ওসি বাসুকি ব্যানার্জি বলেন,”পড়াশোনার প্রতি অনীহা ছিল তাদের।বাড়ির লোকেরা বকাবকি করেছিলেন।সে জন্য সহপাঠী দুই বন্ধু আলোচনা করে ট্রেন ধরে দিঘা পালিয়ে এসেছিল।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরিবার অবশ্য ইতিমধ্যেই নিখোঁজ ডায়রি করে রেখেছিল।  রাজীব, রেহানের উদ্ধার হওয়ার খবর পেয়েই বিকেলে দিঘা এসে পৌঁছান তাদের বাবা শেখ সানোয়ার ও নাসির আহমেদ।দিঘা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।তাঁদের বক্তব্য,দুই কিশোরই ভীষণ চঞ্চল ও দুরন্ত। পড়াশোনার প্রতি বিন্দুমাত্র মন ছিল না তাদের।রাজীব ও রেহানের দাবি— পড়াশোনা ভাল লাগে না তাদের।সে কারণে বাড়ির লোকেদের বকুনি খেয়েই দুজন মিলে কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই উদ্দেশ্যেই বাড়ি থেকে টাকা নিয়ে কাউকে কিছু না বলে তারা ঘর ছাড়ে।বাস ধরে পৌঁছায় হাওড়া।রাতভর স্টেশনে কাটিয়ে সকালে টিকিট কেটে দিঘার ট্রেনে উঠে পড়ে তারা।তাদের আক্ষেপ,কিন্তু দিঘায় পুলিশ আমাদের রাস্তা থেকেই ধরে নিল। তবে দুজনেই জানিয়েছে তাদের জীবনের সেরা রাত হাওড়া স্টেশন আর সেরা সফর হাওড়া থেকে দিঘা ট্রেনে আসা। বাড়ি থেকে না পালালে অমন সবুজ মাঠ আর খোলা হাওয়া নাকি অচেনাই থেকে যেত। কলকাতায় দমবন্ধ হয়ে আসে যে! 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: দিঘা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…