Categories: এখন খবর

পরিবেশ ধ্বংস করে শেষ করা হচ্ছে দিঘাকে, পরিবেশ বান্ধব বাস পরিষেবা চালুর পরেও সমালোচনা প্রকৃতিবিদদের

বাঁদিকে বালিয়াড়ি কেটে তৈরি হওয়া ডান দিকের মণ্ডপ

নিজস্ব সংবাদদাতা: আগামী ১১ ও ১২ই ডিসেম্বর দিঘায় বিশ্ববানিজ্য সম্মেলন আর তার আগেই দিঘায় চালু হল পরিবেশ বান্ধব বাস পরিষেবা। কিন্তু তারই মধ্যে দিঘার প্রকৃতিকে ধ্বংস করার আভিযোগও উঠেছে। সোমবার দিঘা থেকে পরিবেশ বান্ধব কয়েকটি বাস চালু হয়েছে । জানা গেছে  মন্দারমণি, তাজপুর, শংকরপুর ইত্যাদি সৈকতে ছুটবে। ব্যাটারি চালিত এই বাস চলবে কাঁথি , এগরা , তালসারি অবধি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মূখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশ্ববানিজ্য সম্মেলনের আগে দিঘাকে সাজানো হয়েছে। ঝুপড়ি , বস্তি , অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করে ঝাঁ চকচকে দিঘার আরও একটি পাওনা এই পরিবেশ বান্ধব বাস। কিন্তু পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠেছে এই সম্মেলনকে ঘিরে। জানা গেছে সম্মেলন উপলক্ষ্যে দেড় কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া অস্থায়ী মণ্ডপটি তৈরি করতে গিয়ে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে দিঘার প্রান, বালিয়াড়িকে। ‘যদি তাই হয়ে থাকে তবে দিঘার সঙ্গে এটা হবে মারাত্মক ঘাতকতা। যদি তাই হয়, তবে এটা হবে দিঘার সর্বনাশের কফিনে শেষ পেরেক।’ এমনটাই জানিয়েছেন প্রকৃতি বিজ্ঞানীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক ভুবিজ্ঞানী জানিয়েছেন,  ”উপকূলের হৃৎপিন্ড হল তার বালিয়াড়ি। চিরচেনা দিঘার এই অপরিকল্পিত উন্নয়নের মোড়ক যত বাড়ছে তত সংস্থান হারাচ্ছে উপকুলের মৃত্তিকা বন্ধন। চাকচিক্য বেড়েছে।আমরা বেশ ডগমগ খুশিতে।আমরা উন্নয়ন বিরোধী হতে পারিনি বলেই হয়তো দিঘা আজ কংক্রিটের জঙ্গলে ঢেকে গেছে।সেই জন্যই হয়তো দিঘা আজ চিরতরে হারাতে বসেছে তার চিরযৌবন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিঘার অকাল মৃত্যু আমরা ঘটিয়ে ফেলেছি।দিঘা এখন বালিয়াড়িমুক্ত।কয়েক জায়গায় ছিল।তাও আর থাকবে না।নিউ দিঘার যাত্রানালাকে অনেকটা সাজিয়ে-গুছিয়ে নেওয়া হয়েছিল। প্রথম দিকে অনেকেরই খানিকটা উন্নত চিন্তা বলেই মনে হয়েছিল।কিন্তু এখন যা অবস্থা চোখে দেখলে কাঁকিয়ে ওঠার অবস্থা ।বালিয়াড়িও আর থাকতে দেওয়া হবে না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাত্রানালায় বালিয়াড়ি ধ্বংস করে  মঞ্চ বানানো হচ্ছে।মুখ্যমন্ত্রী দিঘায় আসবেন বাণিজ্য সম্মেলন করতে।সঙ্গে আসবেন শিল্পপতিরা।তাঁদের বিনোদিত করতে এমন আয়োজন আমাদের সংশ্লিস্ট প্রশাসনের।বহু কোটি খরচে কনভেনশন সেন্টার তৈরির পরও কী খুব প্রয়োজন ছিল এমন ধ্বংসাত্মক ভূমিকা নেওয়ার!”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই প্রকৃতিবিদ আরও জানিয়েছেন,  ” বালিয়াড়ি শুধুই দিঘাকে নয়, রক্ষা করছে দিঘার পশ্চাদ্ভাগ রামনগর, কাঁথিকেও। যদি আরেকটা সুনামি হয় তবে জেনে রাখবেন নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কাঁথি মহকুমাটাই।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: দিঘা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…