নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর করোনা আবহে খড়্গপুর মহকুমা হাসপাতালসহ জেলার অন্যত্র অ্যান্টিজেন পরীক্ষার সংখ্যা চূড়ান্ত ভাবে কমানোর প্রতিবাদে মঙ্গলবার খড়্গপুর মহকুমা শাসকের কাছে সিপিআইএমের খড়্গপুর বিধানসভা কমিটির পক্ষে ডেপুটেশন দেওয়া হয়। দৈনিক আ্যান্টিজেন টেস্টের সংখ্যা না কমিয়ে পূর্ববর্তী নূন্যতম ১১০ জন হিসেবেই আবার পরীক্ষা চালু এবং বর্তমান করোনার সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দৈনিক টেস্টের সংখ্যা আরও বাড়ানো দাবি জানানো হয় সিপিআইএমের পক্ষ থেকে। দাবীপত্রের প্রতিলিপি জরুরী ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে প্রেরণ করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে,এবিষযে যাতে কোনো রকম শৈথিল্য না থাকে সে বিষয়ে মহকুমা শাসকের কাছে আবেদন করা হয়।এদিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে বিধানসভা কমিটির আহ্বায়ক সবুজ ঘোড়াই অনিতবরণ মন্ডল,স্মৃতিকণা দেবনাথ অমিতাভ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…