Categories: এখন খবর

ছটপুজোয় মেতে উঠলো কাটোয়ার চরসাহাপুর গ্রাম

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ শনিবার বিকাল ৪টা থেকে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের  চরসাহাপুর গ্রামের চৌধুরী পাডায় গঙ্গা নদীর তীরে ছট পূজার আয়োজন করা হয়।,গ্রামের বিবাহিত পুরুষ ও মহিলারা এই পূজা করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কূলো ডালা ভর্তি গোটা বিভিন্ন রকমের ফল নিয়ে কোমর ভর্তি জলে সূর্য দেবতার পূজা করে, জলের মধ্যে সাত পাক দিতে দিতে নিজ নিজ মঙ্গল কামনা করে সূর্য দেবতার কাছে। অবিবাহিত ছেলে মেয়েরা ঘটিতে দুধ নিয়ে কোমর ভর্তি জলে সূর্য দেবতার পূজা করে। ফলভর্তি ডালা গঙ্গার তীরে রেখে ধূপধূনো দিয়ে,সূর্য অস্ত যাওয়ার পরে ডালা ভর্তি ফল মাথায় করে বাড়িতে যায় সকলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী কাল রবিবার আবার ঐ ফলের ডালা নিয়ে সূর্য ওঠার আগে একই ভাবে পূজা করবে, সূর্য ওঠার পর বাড়িতে এসে আহার করবে। আজ সারাদিন ও রাত্রিতে উপবাস থাকব। গতকাল শুক্রবার সারাদিন উপবাস ছিল।গত রাতে হব্বিসি করে। ।গ্রামের সকল শ্রেণীর মানুষের সমাগম হয়েছিল। ছেলে মেয়েরা বাজি  পোড়ায়,-পটকা ফাটায়। বিভিন্ন  বাজনা ছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাস্তা থেকে ঘাট পর্যন্ত  আলো  দিয়ে সাজনো হয়েছে ।এই পূজা করতে কোন পুরোহিত লাগে না।  নিজের পূজা নিজেই করে ।আজকে পশ্চিম দিকে মুখ করে এবং আগামী কাল পূর্ব দিক মুখ করে সূর্য দেবতার কাছে পূজা করতে হয়।কাটোয়ার ইসলামপুর জি এন বি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রামজীবন হাজরা সস্ত্রীক সহ এই পুজো প্রথমবার দেখতে যান।তিনি জানান,এই প্রথমবার সস্ত্রীক একসঙ্গে পুজো দেখলাম ও খুবই আনন্দ পেলাম।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…