বেসরকারি স্কুলের ফি-তে ২০% ছাড়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের, আদালতের রায়ে অখুশি অভিভাবকরা

ওয়েব ডেস্ক : করোনা পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলির ফি মেটাতে হিমসিম খাচ্ছে অভিভাবকেরা। লকডাউনে যে সমস্ত পরিষেবা মিলছে না, সেগুলিতেও নেওয়া হচ্ছে বেতন। এর প্রতিবাদে বিভিন্ন স্কুলের সামনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকেরা। অভিভাবকদের তরফে কলকাতা হাইকোর্টে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এতদিন পর শেষমেশ এই মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। ওই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যের মঙ্গলবার বিচারপতি সঞ্জয় বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে বেসরকারি স্কুলগুলির টিউশন ফি–তে ২০% ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এদিন হাইকোর্টের তরফে জানানো হয়, যেহেতু এই মূহুর্তে রাজ্যে করোনা পরিস্থিতি চলছে। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে এদিন হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যেহেতু মার্চ মাস থেকে দেশে করোনা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে, সেহেতু ১ এপ্রিল ২০২০ থেকে যে শিক্ষাবর্ষ শুরু হয়েছে সেই শিক্ষাবর্ষে কোনও রকম নন অ্যাকাডেমিক ফি নেওয়া যাবে না।

তবে এখানেই শেষ নয়, পাশাপাশি হাইকোর্টের তরফে এদিন আরও একটি বড় নির্দেশিকা জারি করা হয়। এদিন রাজ্যের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, যতদিন না করোনা পরিস্থিতি পুরোপুরি শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত বেসরকারি স্কুলগুলি কোনোভাবেই তাদের শিক্ষক–শিক্ষিকা, কর্মচারীদের কোনওরকমভাবে বেতন বৃদ্ধি করতে পারবে না। তবে হাইকোর্টের এই নির্দেশিকা সব স্কুলের জন্য নয়। কলকাতা শ আশেপাশে মোট ১১২টি বেসরকারি স্কুল রয়েছে। এছাড়া কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা ছাড়াও রাজ্যের অন্যান্য জায়গায় যেসমস্ত বেসরকারি স্কুলগুলি কোনোরকম সরকারি সাহায্য পায় না, এদিন মূলতঃ তাদের ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে হাইকোর্টের তরফে জানানো হয়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবেই কলকাতার প্রায় সমস্ত নামীদামি বেসরকারি স্কুল রয়েছে।

তবে এদিন কলকাতা হাইকোর্টের তরিফে অভিভাবকদের উদ্দেশ্যে এই রায় দেওয়া হলেও আদালতের এই নির্দেশে আদতে একেবারেই খুশি নন অভিভাবকরা। মঙ্গলবার আদালতের রায় ঘোষণার পর অভিভাবক সংগঠনের নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “‌আদালতের এই রায়ে অভিভাবকরা সুবিচার পেলেন না। কারণ, আমরা আদালতে জানিয়েছিলাম, যে সব পরিষেবা আমরা স্কুলের তরফে পাচ্ছি না তার জন্য কোনওরকম ফি আমরা দিতে চাই না। আমরা স্কুলের বাস ব্যবহার করছি না অথচ তার খরচ আমাদের কেন দিতে হবে?‌ স্কুল বন্ধ অথচ বিদ্যুতের খরচ, ল্যাবরেটরির খরচ দিতে বলা হচ্ছে। আমরা এখনও আদালতের নির্দেশ হাতে পাইনি। যদি আমাদের দাবি ঠিকঠাকভাবে না মানা হয় তবে এর পরও তীব্র আন্দোলন শুরু হবে।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…