নির্বাচনে দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে দলীয় কর্মীসভায় সিন্ডিকেট ব্যবসায়ীদের কোণঠাসা করার পরামর্শ তৃণমূল সাংসদ সৌগত রায়ের

ওয়েব ডেস্ক : তৃণমূলে সিন্ডিকেট রাজত্ব যে বেড়ে চলেছে, এবিষয়ে বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছেন। কিন্তু এর আগে নির্বাচনগুলিতে ভোটের কাজে এই সিন্ডিকেট ব্যবসায়ীদেরই কাজে লাগিয়েছে শাসকদল। সোমবার দমদমে এক প্রকাশ্য কর্মীসভায় তা কার্যত মেনে নিলেন দমদমের সাংসদ সৌগত রায়। একই সাথে এদিন সাংসদ দলীয় নেতৃত্বকে স্পষ্ট জানান, সামনের নির্বাচনে সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদের ভোটের কাজে ব্যবহার করা উচিত নয়। এতে স্বাভাবিকভাবেই জনসাধারণের কাছে ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিনের বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ব্রাত্য বসু পুরপ্রধান হরিন্দর সিং। এছাড়াও দমদম বিধানসভা এলাকার ২৭১টি পার্টের বুথ এজেন্টরাও এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন। তবে আচমকা সাংসদের এহেন মন্তব্যে এদিন স্বাভাবিকভাবেই চুপ থাকেন তৃণমূল নেতৃত্ব।

এদিনের সভাতে সৌগতবাবু বলেন, “ইট-বালির ব্যবসার সঙ্গে জড়িতদের মুখগুলো যেন ভোটের সময় সামনে না আসে। মানুষ এই মুখগুলোকে ভালভাবে নেয় না। ভোটের সময় এদের পিছনের সারিতে রেখে স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের সামনে রাখতে হবে। এদের বুথে এজেন্ট না করাই ভাল।”
পাশাপাশি, বিধানসভা নির্বাচনে যাতে কোনোভাবেই সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ে শাসকদলকে বিরোধীদের তোপের মুখে না পড়তে হয় সেকারণে এদিন সৌগতবাবু দলীয় নেতৃত্বদের পরামর্শ দেন, সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িতরা চাইলে দলে থাকতেই পারে। কিন্তু ভোটের সময় তাদের দলীয় কর্মসূচিতে জড়ানোর দরকার নেই। এরা চাইলে দলীয় মিটিং-মিছিলে থাকতে পারে। তবে সেক্ষেত্রে সবার প্রথম সারিতে নয়, বরং পিছনের সারিতে। একই সাথে ভোটের সময় সিন্ডিকেট ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই প্রার্থীর আশেপাশে যেন ঘোরাঘুরি না করেন সেদিকেও নজর রাখার কথা বলেছেন।

তবে এদিন সৌগত রায়ের মন্তব্যের পর তাকে কটাক্ষ করে বিজেপির তরফে দাবি করা হয়,গত ১০ বছরে এ রাজ্যে সিন্ডিকেটের তান্ডব জোড়ালো হওয়ার পর ভোটের আগে দলের স্বচ্ছ মুখকে সামনে আনার কথা মনে পড়েছে সৌগতবাবুর। ভোট মিটলেই ফের দলের নিয়ন্ত্রণ চলে যাবে সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে।

Share
Published by

Recent Posts

HS Result 2026: ফল প্রকাশের দিন ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬…

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…