Categories: এখন খবর

দাঙ্গার পোষাক হল মোদী কোট, প্রতিবাদে নেমে জানালেন আইআইটির গবেষক ছাত্ররা

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী বলেছিলেন, কারা গন্ডগোল করছে পোশাক দেখলেই বোঝা যায়। আইআইটির একদল ছাত্র বললেন, সেটা আমরাও দেখতে পাচ্ছি যে কোন পোশাক দেশে দাঙ্গা লাগায়। সেই পোশাক হল মোদী কোট।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সহ দিল্লির তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পুলিশের প্রবেশ ও ছাত্রছাত্রীদের ওপর আক্রমনের প্রতিবাদে নামল আইআইটি খড়গপুরও। মঙ্গলবার সন্ধ্যায় আইআইটি ক্যাম্পাসের গেটের মুখে কালো কাপড় বেঁধে  প্রতিবাদ বিক্ষোভ শুরুর মুখে এভাবেই নরেন্দ্র মোদীর ‘পোশাক’ বিতর্কের জবাব দিলেন আই আই টি খড়গপুরের পড়ুয়ারা।                 
এদিন প্রধানমন্ত্রীকে তীব্র শ্লেষ বাক্যে বিদ্ধ করে আইআইটির এক পড়ুয়া বলেন, সোনারকেল্লা সিনেমায় একটা ডায়ালগ আছে যে, পুরুষ মানুষ সাইজে ছোট আর মাথায় টাক আছে দেখলেই সন্দেহ করবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আরেক পড়ুয়া জানালেন, ছোটবেলায় দেখতাম বদমাশ ছেলের দল বইপত্র ছিঁড়ে ফেলত, স্কুলের চেয়ার টেবিল ভাঙত কারন ওরা পড়াশুনাকে ভাল বাসতে পারতনা। এখন জেএনইউ থেকে জামিয়া মিলিয়াতে যে আক্রমন চলছে তার সঙ্গে এর খুব মিল রয়েছে। যুক্তি , বিজ্ঞান এসব যাঁদের ঘটে ঢোকেনা, যাঁরা গণেশে প্লাস্টিক সার্জারি আর গরুর দুধে সোনা খুঁজছে তাদের জন্য বিশ্ববিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্টান বিপজ্জনক তাইনা?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদের পাশাপশি এদিন গান কবিতা শ্লোগান দিয়েও প্রতিবাদ জানায় ছাত্ররা। যে ভাবে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী আর আর ছাত্রী হোস্টেলে ঢুকে তাণ্ডব চালিয়েছে তার বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। পড়ুয়ারা বলেন, ছাত্র সমাজের অঙ্গ হিসাবেই আমরা ছাত্রদের ওপর পুলিশের এই বর্বর আক্রমনকে ধিক্কার জানাই।  

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…