অন্যান্য

মুখ্যমন্ত্রীর সভার আগে বড় চমক,মালদায় তৃণমুলে যোগ মিমের সদস্যদের

নিউজ ডেস্ক:বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলিম ভোট টানতে উদ্যোগী মিম।সবকটা আসনে প্রার্থী দিতে তারা বদ্ধপরিকর।একেই বিজেপির আগ্রাসী মনোভাব তারওপর মিমের হঠাৎ মাথা তুলে দাড়ানো এই দুই নিয়ে জেরবার শাসকদল তৃণমুল কংগ্রেস।ঘর সামলাতে ব্যস্ত তৃণমুল সুপ্রিমো।এত অন্ধকারের মাঝেই আশার কিরণ দেখতে পেল তৃণমুল বলা চলে।

মালদায় মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘণ্টা আগে মিম থেকে তৃণমূলে যোগদান করল দশটি ব্লকের দায়িত্বে থাকা দশজন নেতৃত্ব সহ জেলার দায়িত্বে থাকা মিমের জেলা সভাপতি । বিজেপিকে রুখতে মিম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, এমনটাই দাবি করেছেন মিমের জেলার নেতা সাবির আহমেদের।

মিম থেকে আসা জেলা নেতা সাবির আহমেদ জানান, বিজেপির সঙ্গে একটি গোপন আঁতাত রেখে সারা রাজ্যে মিম রাজনীতি করছে। বিজেপি যাতে এই রাজ্যে আসে তার চেষ্টা চলছে। মুসলিম ভোটকে আলাদা করে বিজেপিকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে।তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা।

অন্যদিকে তৃণমুল জেলা সভাপতি মৌসম নুর জানান,মুখ্যমন্ত্রীর সভার আগে দলের শক্তি বৃদ্ধি হওয়া উপরি পাওনা।বিধানসভা নির্বাচনে মালদার সবকটি আসনে তৃণমুল জয়ী হবেই।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…