Categories: এখন খবর

ম্যারাথনে যুব সমাজকে উৎসাহিত করতে অংশ নিচ্ছেন স্বয়ং নারায়নগড়ের বিডিও

নিজস্ব সংবাদদাতা: বয়সটা বাধা নয়, বাধা নয় প্রশাসনিক পদ মর্যাদাও। মানুষকে উৎসাহিত করতে অনেক সময় এগিয়ে আসতে হয় নেতা থেকে প্রশাসনিক অধিকর্তাদেরও। সেই পথেই এবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের বিডিও বিশ্বজিৎ ঘোষ। তাই জানুয়ারির ম্যারাথনে এলাকার যুবক যুবতীদের অংশগ্রহনে উৎসাহিত করতে নিজেই সেই ম্যারাথনের ময়দানে নামার কথা ঘোষনা করলেন ঘোষ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শীতকালীন কার্নিভাল। উদ্যোক্তা  পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শুরু হয়েছে ব্লকে ব্লকে জোর কদমে প্রচার। তারই অংশ হিসাবে নারায়ণগড় ব্লকেও এই প্রচার কর্মসূচী করা হয় । আর সেই প্রচার চালাতে গিয়ে এমনই জানালেন ঘোষ ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সরকারি সূত্রে জানা গেছে গ্রামাঞ্চলের যোগ্য প্রতিযোগীদের  সুযোগ দেয়ার লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ।সেই লক্ষ্যেই শীতকালীন কার্নিভাল শুরু হতে চলেছে আগামী ১০ ই জানুয়ারি থেকে ১২ ই জানুয়ারি।শীতকালীন কার্নিভাল এর মধ্য দিয়ে দুস্থ পরিবার থেকে শুরু করে গ্রাম অঞ্চলের বিভিন্ন যুবক যুবতীদের খেলাধুলা সুযোগ দেয়া হবে ।আগামী দিনে যাতে এরা রাজ্যস্তরে খেলতে পারে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধু তাই নয়, এই খেলায় থাকছে আর্থিক অনুদান।বেলদা বিডিও বিশ্বজিৎ ঘোষ জানান -“যারা আর্থিক সংকটের কারণে খেলার সুযোগ পায় না অথবা গ্রাম অঞ্চলে থেকে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল সেই সব বঞ্চিত প্রতিভাদের  আগামীদিনে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্যই প্রশাসনের এই উদ্যোগ ।তাছাড়া আমি নিজেও এই কার্নিভালে ম্যারাথন দৌড়ে অংশ নেব ।আমি চাই সবাই এতে অংশগ্রহণ করুক । ”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নারায়নগড় ব্লকের প্রশাসনিক প্রধান হিসাবে মাঝ বয়সে শীতকালীন এই কার্নিভালে ম্যারাথন দৌড়ে অংশ নেওয়ায় অনেকের মনোবল বাড়াবে এবং সাধারণ মানুষদের  কার্নিভালে অংশগ্রহণের উৎসাহ যোগাবে বলেই ধারনা অভিজ্ঞদের। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…