Categories: এখন খবর

গোপীবল্লভপুরের পিড়াশিমূল গ্রামের বালকেশ্বরের পুজোয় পুরোহিত বালকই

পীড়াশিমুল গ্রামের বালকেশ্বর মন্দির

নিজস্ব সংবাদদাতা:  শিবরাত্রি মানেই সাধারণ বাড়ির মহিলাদের শিব মন্দিরে পুজো দিতে ভিড় জমানো একটি ঐতিহ্যবাহী রীতি।আর সমস্ত শিব মন্দিরে এদিন পুজো করেন তথাকথিত উচ্চবর্ণের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। কিন্তু এই রীতির বাইরে একটি আলাদা ধরনের শিবরাত্রি দেখা গেল গোপীবল্লভপুরের পিড়াশিমূল গ্রামের বালকেশ্বর জীউ মন্দিরে।পিড়াশিমূল গ্রামের এই শিব মন্দিরে কোন ব্রাহ্মণ পুরোহিত পুজো করেন না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই মন্দিরে আজও দেখা গেল সাধারণ বাড়ির বাচ্চা ছেলেরা পূজো করছেন শিবরাত্রির পুজো।আর গ্রামের মহিলারা ভিড় জমিয়েছেন বালকেশ্বর জীউ মন্দিরে পুজো দেওয়ার জন্য।নিয়ম অনুযায়ী এদিন রাতে মহিলারা স্বামীর কল্যাণে প্রদীপ জ্বালিয়ে রাতও জাগেন মন্দিরে। আজ সকাল থেকে পুজো করতে দেখা গেল পিড়াশিমূল‌ গ্রামের মোহিত পৈড়া এবং সুরজীৎ সাউ এর মতো নাবালকের। মন্দির কমিটির সদস্য মন্টু পাত্র এবং সৌরভ পৈড়া জানান- পিড়াশিমূল গ্রামের বালকেশ্বর জীউ মন্দির দীর্ঘদিনের, এই মন্দিরে প্রথম থেকেই কোন ব্রাহ্মণ পুরোহিত দিয়ে পুজো হয়না গ্রামের বাচ্চার পুজো করেন। তাই মন্দিরের নাম বালকেশ্বর জীউ মন্দির।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…