এখন খবর

চিকুর চলে যাওয়ার পর ‘জুনিয়র’-কে বাড়ি নিয়ে এলেন মিমি

নিউজ ডেস্ক: চিকুকে হারিয়ে কাছে এল ‘জুনিয়র’ চিকু।পরিবারে নতুন অতিথি এল ‘পেট পেরেন্ট’ সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর। অভিনেত্রী খুব ভালোবাসতেন ম্যাক্স ও চিকুকে।

অভিনেত্রী প্রায় মাস খানেক আগে আদরের পোষ্য চিকুকে হারিয়েছেন। গত কয়েক মাস ধরে চিকুর চিকিৎসার জন্য কলকাতা থেকে চেন্নাইয়ে চিকিৎসকদের কাছে ঘুরে বেরিয়েছেন মিমি। ক্যানসারে আক্রান্ত হয় চিকু। কিন্তু শেষ পর্যন্ত মারা যায়।

অভিনেত্রী সেই সময় সন্তান স্নেহে পালন করা পোষ্যের বিয়োগে ভেঙে পড়েছেন। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শেষকৃত্যের ছবিও। পোস্টে মিমি লেখেন, “আমার একটা অংশ তোর সঙ্গে চিরতরে চলে গেল। সব ব্যথার অবসান, যেখানেই থাকিস, শান্তিতে থাকিস। মা তোকে সব সময় ভালবাসবে।”

মিমি একজন ‘পেট পেরেন্ট’। তাঁর আদরের দুই পোষ্যের সঙ্গে মাঝেমাঝেই ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। তাঁদের সঙ্গে ধরা পড়ে বিভিন্ন খুনসুটির মুহূর্ত। দিনের শেষে বাড়িতে ফিরেও ওদের কাছে পেয়ে অভিনেত্রীর স্ট্রেস কাটাতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি। এমনকি মিমির পোষ্য এই হাস্কি ও ল্যাব্রেডরের “চিকু ম্যাক্স অ্যান্ড মম্মি” নামের ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে।

অভিনেত্রী মিমি চক্রবর্তী ‘মাদার্স ডে’ -তে সন্তানদের নিয়ে বিশেষ পোস্ট করেছিলেন। চিকুর ছবি ইন্সটা স্টোরিতে দিয়েছিলেন তিনি।

সেই সঙ্গে দিয়েছিলেন এক একটি চমক। চিকুর চলে যাওয়ার পর ‘জুনিয়র’ চিকু কে বাড়ি নিয়ে এলেন মিমি। আদুরে এই ছানার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “মা তোমায় স্বাগত জানাচ্ছে জুনিয়র”।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…