এখন খবর

কমিশনের চোখে ধুলো দিয়ে বেপাত্তা অনুব্রত, ৩ ঘন্টা পর খোঁজ মিলল তারাপীঠে

নিউজ ডেস্ক: কষ্ট করে অবশেষে মিলল কেষ্টর সন্ধান, দীর্ঘ প্রায় ৩ ঘন্টা পর তারাপীঠে মায়ের মন্দিরে ধরা দিলেন বীরভূমের কেষ্ট ওরফে অনুব্রত মন্ডল। আর এতক্ষণ ধরে কেন্দ্রীয় বাহিনী ও কমিশনকে যেন কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরালেন তিনি।

এক-দু’জন নয়, সূত্রের খবর ৮ জন জওয়ান ছিলেন তাঁর নজরবন্দির দায়িত্বে, সেইসঙ্গেই একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কিন্তু তারপরেও খেলে দেখিয়ে দিলেন বীরভূমের কেষ্ট। বাহিনীর জওয়ানদের সামনেই বুধবার গাড়ি নিয়ে বেরিয়ে যান, এরপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পেছনে তাড়া করেও কোনও লাভ হয়নি। বর্তমানে তাঁকে হন্যে হয়ে খুঁজে বেরাচ্ছেন জেলা শাসক থেকে শুরু করে বাহিনীর জওয়ানেরা।

সূত্রের খবর, এদিন অনুব্রত সকাল ১১ টা ৪০ নাগাদ বাড়ি থেকে জেলার বিভিন্ন কার্যালয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বার হন অনুব্রত। সঙ্গে অন্য একটি গাড়িতে তাঁরই সঙ্গে বের হন ম্যাজিস্ট্রেট ও ৮ জন আধাসেনা। খবর, কিছুদূর গিয়েই হঠাৎ বাহিনীর চোখ এড়িয়ে অনুব্রত মন্ডলের গাড়ি উধাও হয়ে যায়। দলীয় সুত্রে খবর, তিনি প্রথমে নানুরে দলীয় কার্যালয়ে যান। সেখান থেকে লাভপুরে দলীয় কার্যালয় এবং সেখান থেকে আমোদপুরের দিকে যাচ্ছিলেন অনুব্রত মণ্ডলের গাড়ি। তারপর হঠাৎই গাড়ি সমেত নিখোঁজের খবর মেলে।

এরপর থেকেই বীরভূমের বিভিন্ন এলাকায় অনুব্রতকে খুঁজে বেড়াতে থাকে কেন্দ্রীয় বাহিনী এবং জেলাশাসক নিজেও। অনুব্রতর খোঁজে বীরভূমের একাধিক থানায় খবরও দেওয়া হয়। প্রশ্ন উঠতে থাকে, সকলের সামনে থেকে উধাও হয়ে গেলেন কি করে তিনি? অবশেষে দুপুর দুটো নাগাদ তারাপীঠ মন্দিরে শেষ হল কমিশনের খোঁজ। তারপর তাঁকে আবারও নজরবন্দি করে কমিশন।

প্রসঙ্গত, বীরভূমে ২৯শে এপ্রিল ভোট, তার আগেই মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ‘নজরবন্দি’করা হয় অনুব্রত মন্ডলকে। জানা গিয়েছে, বেশ কিছু অভিযোগ অনুব্রতের বিরুদ্ধে জমা পড়েছে, তাই কমিশনের এই সিদ্ধান্ত। কমিশন সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির সঙ্গে থাকবেন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হবে বলে আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, সোমবারই গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল ও তাঁর এক সঙ্গীকে নোটিস পাঠায় সিবিআই। মঙ্গলবারই তাঁকে হাজিরার দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেন মমতা। তিনি এদিনই ভার্চুয়াল সভা থেকে বলেন, ‘ডাকলেই যেতে হবে? কেন যাবে? বীরভূমে ২৯শে ভোট, তাই বলছি একদম যাবি না। নির্বাচনী প্রক্রিয়া শেষ হলে যাওয়ার কথা বলবি।’

আর নেত্রীর আদেশ মেনেই মঙ্গলবার কলকাতায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়া এড়িয়ে গেলেন কেষ্ট। তবে সিবিআই দপ্তরে হাজিরা এড়িয়ে গেলেও কমিশনের নজরবন্দি হলেন বীরভূমের কেষ্ট। তবে এবিষয়ে অনুব্রত বলেন, “নজরবন্দি মানে তো আমার সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জওয়ানরা থাকবেন। আমি যেখানে যেখানে যাব আমার সঙ্গে তাঁরা যাবেন।“ শেষে এও জানিয়েছিলেন, “খেলা হবে”। আর সেই মতই হয়তো এদিন প্রায় ৩ ঘন্টা ধরে কমিশনের সঙ্গে লুকোচুরি খেলে গেলেন বীরভূমের কেষ্ট।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…