বলিউডে মাদকযোগ নিয়ে মন্তব্যের জের, কঙ্গনাকে এক হাত নিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকার

ওয়েব ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বলিউড সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদকযোগ থাকায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। এরপর থেকেই কঙ্গনা নাম না করে বলিউডের প্রথম সারির বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী ও পরিচালককে মাদকাসক্ত বলেন, এমনকি সম্প্রতি তিনি বলিউডের সঙ্গে ড্রাগ মাফিয়াদের সরাসরি যোগাযোগ রয়েছে বলেও নানা মন্তব্য করেন। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন পড়ে যায়। কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে যায় নেট পাড়া। একদল কঙ্গনার সপক্ষে কথা বলেছেন, তেমনি অন্যপক্ষ মুখ খুলেছেন তার বিপক্ষে। এবার এরই মাঝে কঙ্গনার মন্তব্যের বিরুদ্ধে মঙ্গলবার রাজ্যসভায় সরব হন সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। এরপর বুধবার একইভাবে হেমামালিনীও বলিউডের বিরুদ্ধে একাধিক মন্তব্য করায় তিরস্কার করেন হেমা মালিনী। এবার কঙ্গনার বিরুদ্ধে সুর চড়ালেন অভিনেত্রী—ঊর্মিলা মাতন্ডকার।

অভিনেত্রীর বলেন, ” কঙ্গনা যখন ড্রাগ সার্কিট নিয়ে এত চিন্তিত, তাহলে লড়াইয়ের শুরুটা তো তাঁর নিজের রাজ্য থেকেই করা উচিত।’ তিনি বলেন, ” গোটা দেশ মাদকচক্রের শিকার। কঙ্গনা কি জানেন না, হিমাচলই ড্রাগ ব্যবসার উত্‍সস্থল?” এখানেই থেমে থাকেনি অভিনেত্রী। তিনি জানান, ” দেশের মানুষের আয়করের টাকায় যাঁকে Y ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে, তিনি কেন পুলিশকে মাদকচক্র সম্পর্কে যা-যা জানেন স্পষ্ট করে বলছেন না?”

ঊর্মিলার কথায়, ” মুম্বই সবার। যাঁরাই এই শহরকে ভালোবেসেছেন, শহরকে কিছু না কিছু ফিরিয়ে দিয়েছেন, এই শহর তাঁদের সবার। এই শহরের মেয়ে হওয়ায় আমি কখনও তার অপমান সহ্য করব না। কঙ্গনা যা বলেছেন, তা শুধুমাত্র একটা শহর নয়, গোটা রাজ্যের মানুষকেই অপমান করেছে। একজন সারাক্ষণ চিৎকার করে কিছু বলে যাচ্ছেন মানেই এই নয়, তিনি সত্য বলছেন। কেউ কেউ আছেন, যাঁরা সব বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করতে ভালোবাসেন, নিজেকে অসহায় দেখাতে চান। এই পন্থা যদি কাজে না আসে, তখন নারীত্বের ট্রাম্প কার্ড বের করেন।”

Share
Published by

Recent Posts

HS Result 2026: ফল প্রকাশের দিন ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬…

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…