Categories: এখন খবর

চিতাবাঘ উদ্ধার করতে গিয়ে তাকে হত্যার অভিযোগে সরব হল বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা

চিতাবাঘ হত্যার পেছনে যাদের হাত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের দাবী জানানো হয়। না হলে আগামীদিনে বৃহত্তর আনদোলনে নামার হুশিয়ারী দদেয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।

পরিবেশ প্রেমি সংস্থা সলিটারি নেচার এনিম্যাল প্রটেকশান ফাউন্ডেশানের তরফে কৌস্তভ চৌধুরী বলেন, ১৭ তারিখ নকশালবাড়ির রাঙাপানি এলাকায় চিতা বাঘ উদ্ধার করতে গিয়ে তাকে যেভাবে স্থানীয়রা পিটিয়েছে ও বাঘটি যখন কাহিল হয়ে পড়ে তাকে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত নক্কারজনক ঘটনা। তার আরও অভিযোগ একটা বন্য প্রাণী উদ্ধার করতে গেলে যে সমস্ত নিয়ম কানুন ও পরিকাঠামো দরকার তা মেনে বাঘটিকে উদ্ধার করতে যায় নি বনদপ্তর । তিনি জানান এই ঘটনার তদন্ত করার জন্য বনদপ্তর থেকে তিনদিন সময় চাওয়া হয়েছিল কিন্তু পাঁচদিন হয়ে গেলেও এখনও তদন্তের রিপোর্ট সামনে আনা হয়নি। সেই রিপোর্ট সহ বাঘের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবী জানান তিনি। সেই সঙ্গে এই ঘটনায় দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি। লিগাল এইড ফোরামের তরফে অমিত সরকার বলেন, সাতদিনের মধ্যে যদি আমাদের দাবীগুলি মানা হয় তাহলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দাড়স্থ হবো আমরা। তাদের সাথে একমত হন নেচার অন্ড ওয়াইল্ড লাইভ অ্যাসোসিয়েশান, ন্যাভ সহ অন্যান্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…