এখন খবর

২৪ঘন্টায় ভারতে আক্রান্ত বাড়ল ৭০৪, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: করোনা যুদ্ধের তৃতীয় স্তরে গোষ্ঠি সংক্রমনের প্রাবল্য কী বাড়তে চলেছে ? অন্ততঃ গত ২৪ ঘণ্টায় ৭০৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেরকমই মনে হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৬ এপ্রিল, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৮১।

কোভিড ১৯ সংক্রমণে দেশে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত ভারতে ১১১ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩১৯ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ আক্রান্তের বর্তমান সক্রিয়ের সংখ্যা ৩৮৫১। ইতিমধ্যেই সমস্ত রাজ্যগুলিকে নতুন করে সতর্ক করেছে কেন্দ্র। বলা হয়েছে সমস্ত রকম প্রস্তুতি নিয়েই যেন তৈরি হয় রাজ্য। কারন পরিস্থিতি এক লাফে হঠাৎই বদলে যেতে পারে । তাই তৈরি থাকতে হবে ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। ভারতের বাণিজ্য নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৮। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ২৫৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তারপরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭১। দিল্লিতে ৫২৩ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে মারা গিয়েছেন ৪৫ জন। গুজরাতে মৃত্যু হয়েছে ১২ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান

রাজ্য আক্রান্তের সংখ্যা মৃত সুস্থ
মহারাষ্ট্র ৭৪৮ ৪৫ ৫৬
কেরল ৩১৪ ৫৫
কর্নাটক ১৫১ ১২
তেলেঙ্গানা ৩২১ ৩৪
গুজরাত ১৪৪ ১২ ২২
রাজস্থান ২৭৪ ২১
উত্তরপ্রদেশ ৩০৫ ২১
দিল্লি ৫২৩ ১৯
পঞ্জাব ৭৬
হরিয়ানা ৮৪ ২৫
তামিলনাড়ু ৫৭১
মধ্যপ্রদেশ ১৬৫
অন্ধ্রপ্রদেশ ২২৬
পশ্চিমবঙ্গ ৮০ ১০
বিহার ৩২
ছত্তীসগড় ১০
উত্তরাখণ্ড ২৬
হিমাচল প্রদেশ ১৩
গোয়া
ওড়িশা ২১
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও নতুন করে ৩ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, ঝাড়খণ্ডে ৪জন ও অসমে ২৬জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ৭তারিখেই ফের রাজ্যগুলির সঙ্গে মতামত শেয়ার করবেন প্রধানমন্ত্রী মোদি। আর সেখানেই রাজ্যগুলি কী ধরনের প্রস্তুতি নিয়েছে তা জানা যাবে। প্রয়োজনে রাজ্যগুলিকে পরামর্শ ও নির্দেশিকাও দিতে পারে কেন্দ্র।

কেন্দ্রশাসিত অঞ্চল আক্রান্তের  সংখ্যা মৃত সুস্থ
লাদাখ ১৪ ১০
জম্মু-কাশ্মীর ১০৯
চণ্ডীগড় ১৮
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১০
Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…