EXCLUSIVE : 200 কোটি গুগুল ক্রোম ব্যবহারকারী বিপদের মুখে ! যেকোন সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনাও

ডিজিটাল ডেস্ক : সম্প্রতি এসেছে এমনি চাঞ্চল্যকর তথ্য । প্রায় 200 কোটি মানুষ হতে পারেন এই বিপদের সম্মুখীন।  লকডাউন পরিস্থিতিতে মানুষজন সারাদিন বাড়িতেই বসে । তাদের বিনোদনের একমাত্র পন্থা ইন্টারনেট । এই এই ইন্টারনেট ব্যবহারের জন্য বহু প্রচলিত ও জনপ্রিয় ব্রাউজার গুগুল ক্রোম । বর্তমানে এর গ্রাহকের সংখ্যা প্রায় 310 মিলিয়ন । 

সম্প্রতি গুগলের একটি ব্লগ পোস্ট থেকে উঠে এসেছে এমনি চাঞ্চল্যকর তথ্য । গুগুল তাদের এই ব্লগ পোস্টে জানায় , তাদের ক্রোম ব্রাউজারে একটি বাগ রয়েছে যা প্রচুর লোকের ক্ষতির কারন হতে পারে । যদিও কি এই বাগ সেই বিষয়ে গুগুল কিছু পরিষ্কার করেনি । তবে তারা এটা জানিয়েছে খুব কম দিনের মধ্যেই এই ত্রুটি ঠিক করা হবে ও নতুন আপডেট পাঠানো হবে।

আপডেটের নোটিফিকেশন পেয়ে যাবেন তার ডিভাইসে । সূত্রের খবর গুগুল তাদের এই বাগ এর বিষয়ে পরিষ্কার করেনি তার কারণ সংস্থার মতে তাদের বর্তমানে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় 200 কোটি  । আর তারা এই বাগ বিষয়ে যদি পরিষ্কার করে দেয় তবে হ্যাকাররা এই সুযোগ কাজে লাগিয়ে বড়সড় ক্ষতি করে দিলেও দিতে পারে।

এই সমস্যা থেকে মুক্তি পাবার একমাত্র উপায় যা হল ক্রোম এপটির আপডেট এসেছে কিনা তা নিয়মিত দেখা ও এলে সেটি করে নেয়া  । প্রসঙ্গত বলে রাখা ভাল এপটি আপডেটের সময় খেয়াল রাখবেন আপনি যেই ভার্সন টি আপডেট করবেন তার নম্বরটি  ৮১.০.৪০৪৪.১১৩ এটা কিনা । 

আপডেট করলে অবশ্যই এন্ড্রয়েড এর জন্য প্লেস্টোর , আই ও এস এর জন্য এপেল স্টোর ও পিসির জন্য ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…