গ্রামীন খড়গপুরে সদ্য জন্ম নেওয়া সন্তানের শৌচ ক্রিয়া করতে গিয়ে কাঁসাইয়ে ভেসে গেলেন বাবা! ৮ ঘন্টা পর দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগে জন্ম নিয়েছে ছেলে। করোনা কালেও তাই হাসি ফুটেছিল পরিবারের মুখে কিন্তু সে হাসি বাসি হতে সময় লাগল মাত্র ২১ দিন। সন্তান জন্মের ২১দিন, হিন্দু জনগোষ্টির নিয়মানুসারে জন্মাশৌচ। নখ, চুল ইত্যাদি পরিত্যাগ করে স্নান করে শুদ্ধ হওয়ার দিন।

আর সেটা করতে গিয়েই নদীতে তলিয়ে গেলেন বাবা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীন থানার রাজপুরা গ্রামে সোমবার দুপুর তিনটে নাগাদ। রাজপুরা একটি অখ্যাত গ্রাম হলেও পাশাপাশি বড় গ্রামের নাম মুকসুদপুর। মুকসুদপুর রাজপুরার ডাকঘরও বটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ওই দিন বেলা ৩টা নাগাদ। পরিবারের সমস্ত সদস্যরাই শৌচকর্ম করার জন্য জড়ো হয়ে ছিলেন গ্রামের প্রান্তে কাঁসাইয়ের পাড়ে। এমনিতেই গ্রামের মানুষের নিত্য কাঁসাই স্নান, স্নান করতেন ওই যুবকও কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে কাঁসাইয়ের রূপ বদলেছে।

চেনা কাঁসাই বদলে গেছে। স্নান করতে গিয়ে সেই কাঁসাইতে পা হড়কে গভীরে চলে যান যুবক। প্রবল স্রোতে ভেসে যেতে থাকেন। দু’একজন উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি। জলের তোড়ে হারিয়ে যায়ন যুবক।খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় খড়গপুর গ্রামীন থানার পুলিশ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে খবর পাঠানো হয়।

সন্ধ্যের মুখে এসে পৌঁছায় স্বেচ্ছাসেবক দলটি। হওয়ার ভেলা বা র‍্যাফ্ট নামিয়ে তল্লাশি চালিয়ে প্রায় ৮ ঘন্টা পর উদ্ধার হয় যুবকের মৃতদেহ। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মিঠুন নায়েক। ২৭ বছরের মিঠুনের দেহ ময়নাতদন্ত হয় মঙ্গলবার খড়গপুর মহকুমা হাসপাতালে। ওই দিনই দেহ পৌঁছায় রাজপুরা গ্রামে। শোকে ভেঙে পড়েছে পুরো গ্রাম।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…