Categories: এখন খবর

ফেরা হলনা স্বামীর ঘরে, ১২ঘন্টা আগেই প্রেমিকের হাতে খুন গৃহবধূ, আত্মঘাতী প্রেমিকও

নিজস্ব সংবাদদাতা : পরকীয়ার ভুল ভেঙেছিল বন্যার। ফিরে যেতে চেয়েছিলেন স্বামীর ঘরে। আজ, শুক্রবারই ফেরার কথা ছিল তাঁর কিন্তু শেষ রক্ষা হলনা। শুক্রবারই গভীর রাতে তাঁকে খুন করে আত্মঘাতী হলেন প্রেমিক নিজেও। পুর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি ঘটেছে  শুক্রবার ভোরে মন্তেশ্বর থানার পুটশুড়ি গ্রাম পঞ্চায়েতের চন্দনপোঁতা গ্রামে। এই গ্রামেরই ২০বছরের বন্যা মন্ডলের দুবছর আগে দেখা শোনা করেই  বিয়ে হয় পূর্বস্থলী থানার সাতপোঁতা গ্রামের গৌরাঙ্গ মন্ডলের সাথে। সেখানেই দিব্যি সংসার করছিল বন্যা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু সব এলোমেলো হয়ে যায় মাস  ছয়েক আগে। সাতপোঁতা গ্রামে রাজমিস্ত্রির কাজে আসে মুর্শিদাবাদের কান্দি এলাকার বাসিন্দা দীপক হালদার। সেই  দীপকের সাথে আলাপ হওয়ার পর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে।  তারপর একদিন রাতের অন্ধকারে বন্যা স্বামীর ঘর ছেড়ে দীপকের সাথে কান্দিতে চলে যায়। এরপর সেখানে গিয়ে বন্যা জানতে পারে দীপক বিবাহিত এবং তার ছেলে মেয়ে আছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বপ্ন ভগ্ন হয় বন্যার। কয়েক মাস আগে বাবার সাথে কথাবার্তা বাপের বাড়ি ফিরে আসে। বন্যার বাবা ফের বন্যার এরই স্বামী গৌরাঙ্গ  মন্ডলের সঙ্গে যোগাযোগ করে। গৌরাঙ্গ রাজি হয় বন্যাকে ফিরিয়ে নিতে। যাওয়ার শুক্রবারই তার স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন বন্যার বাবা তড়িৎ মন্ডল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে, বোধহয় বিষয়টা জানতে পেরেই এই গ্রামে ফের চলে আসে দীপক। শুক্রবার বন্যার সাথে দেখা করার জন্য মাঝ রাতেই বন্যার ঘরে প্রবেশ করে সে  এবং ধারালো কোনও অস্ত্র দিয়ে খুন করে বন্যাকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথমে এই খুন নিয়ে ধন্দ তৈরি হলেও  শুক্রবার সকালে চন্দনপোঁতা থেকে চার কিমি দুরে  পূর্বস্থলী থানার ঘূর্ণি গ্রামের মাঠে দীপকের দেহ গাছে ঝুলতে দেখে ঘটনা পরিষ্কার হয়ে যায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে  বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…