এখন খবর

মা কালীকে সন্তুষ্ট করে দেশকে করোনা মুক্ত করতে নিজের জিভ কেটে জীবন বিপন্ন যুবকের

নিজস্ব সংবাদদাতা : করোনা মুক্ত করতে গোমূত্র পার্টি করতে দেখেছে দেশ। শুনেছে বাবা রামদেবের দেশীয় প্রক্রিয়ায় কোনও এক ব্যাক্তিকে করোনা মুক্ত করার ভাইরাল ভিডিও আর এবার যা ঘটল তা মারাত্মক। দেশকে করোনা মুক্ত করতে নিজের জিভ কেটে কালী’র ধামে উৎসর্গ করলেন মধ্যপ্রদেশের এক যুবক। তাঁর ঘনিষ্ঠদের দাবি, বিবেক শর্মা নামের ওই শ্রমিক মনে করেন, মা কালী অসন্তুষ্ট তাই দেশে করোনার বাড়বাড়ন্ত, কালীর সন্তুষ্টি কামনায় এমন কাণ্ড ঘটিয়ে মারাত্মক বিপদের মুখে ওই যুবক।

সূত্রের খবর, গুজরাতের নাদেশ্বরী গ্রামে কাজ করতে গত দু’মাস আগে মধ্যপ্রদেশের মোরেনা জেলা থেকে এসেছিলেন বিবেক শর্মা নামে ওই যুবক। স্থাপত্যের কাজের জন্য সুইগামের ভবানী মাতা মন্দিরে কাজ করছিলেন বিবেক। তাঁর সঙ্গেই কাজ করছেন আরও আট জন। তাঁদের মধ্যেই ছিলেন বিবেকের ভাই শিবম। বিবেকের সহকর্মী ব্রিজেশ জানিয়েছেন, বিবেক মা কালীর ভক্ত। প্রায় দিনই মা কালীর নাম করে চিৎকার করত সে। পাশাপাশি, লক ডাউনের মধ্যে বাড়ি ফিরতে না পাড়ায় উতলা হয়ে উঠেছিলেন।

ব্রিজেশ জানান, “শনিবার বাজার যাচ্ছে বলে বেরিয়ে যায়। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর যখন ও ফিরছে না দেখলাম, তখন শিবমকে ফোন করতে বললাম। তখনই অন্য একজন ফোন ধরে বিবেকের জিভ কেটে ফেলার কথা জানান।” এরপরই নাদেশ্বরী মন্দিরে বিবেকের ভাই-সহ অন্যান্য সহকর্মীরা গিয়ে দেখেন, অচৈতন্য অবস্থায় তিনি হাতে জিভটি নিয়ে বসে রয়েছেন।

মন্দির থেকে বিবেককে গুরুতর আহত অবস্থায় থারাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন বিবেক। তদন্ত শুরু হয়েছে, তবে ঠিক কি কারণে সে এমন কাণ্ড ঘটিয়েছে বিবেক সুস্থ হওয়ার পরই জানা যাবে বলে জানিয়েছে সুইগামের পুলিশ সাব-ইনস্পেক্টর এইচডি পারমার। যদিও প্রানে বেঁচে গেলেও মুখে আর কোনও দিনই মা কালীর নাম ওই যুবক নিতে পারবেন না বলেই চিকিৎসকরা মনে করছেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…