Categories: এখন খবর

হেলমেট সহ মাথা গুঁড়িয়ে দিল ডাম্পার,নারায়নগড়ে নিহত রেলকর্মী যুবক

হেলমেট সমেতই গুঁড়িয়ে গেল মাথা

নিজস্ব সংবাদদাতা: রক্ষা হলনা হেলমেটেও। হেলমেট সহ মাথা পিষে দিল  ডাম্পার। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার রেড়িপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় এভাবেই মৃত্যু হল এক যুবক। পুলিশ জানিয়েছে দশগ্রাম-বাখরাবাদ রাজ্য সড়কের ওপর মোটরবাইকে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ডাম্পারকে ওভারটেক করার সময় বাইক সমেত ওই যুবক ডাম্পারের পেছনের দিকে চাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যান আর তখনই ডাম্পারের চাকা মৃতার মাথার ওপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।দুর্ঘটনার ফলে হেলমেট ভেঙ্গে গিয়ে তার মাথায় আঘাত লাগে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। পুলিশ জানায় মৃতের নাম অদ্বৈত শাসমল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এর সিলমার বাসিন্দা।সূত্রের খবর পূর্ব মেদিনীপুরের পটাশপুর এর  বাড়ি থেকে প্রায়দিন তিনি বাইকে করে এই রেড়িপুরের উপর দিয়ে যাতায়াত করতেন।চাকরি করতেন বেলদা থানার কুলিগেড়িয়া এলাকার রেলওয়ে গেটের কাজে।এদিনও ওই কাজে যোগ দিতে তিনি বেরিয়ে ছিলেন কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…