নিজস্ব সংবাদদাতা: সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেল এক কিশোর। এই ঘটনাটি ঘটেছে এদিন শুক্রবার দুপুরে ঝাড়্গ্রাম জেলার নয়াগ্রাম থানার বড় খাকড়ি অঞ্চলের থুড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই কিশোরের নাম পল্লব মান্না(১৮)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুর আড়াইটা নাগাদ সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়েছিল পল্লব মান্না, বিকাশ মান্না ও উৎপল মান্না। এরা তিনজনেই সম্পর্কিত ভাই বলে জানা গিয়েছে। এদিন নদীতে স্নান করার সময় তিনজনেই সাঁতার কাটার চেষ্টা করছিল। সেই সময় পল্লব জলের স্রোতে তলিয়ে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পল্লবকে তলিয়ে যেতে দেখে বিকাশ এবং উৎপল দুজনেই তাঁকে বাঁচানোর চেষ্টা করে। তবে তারাও জলের স্রোতে তলিয়ে যাচ্ছিল। স্থানীয় মাছ ধরা জেলেদের চেষ্টায় তাদেরকে উদ্ধার করা হয়। পরে একঘণ্টা পরে পল্লবের মৃতদেহ নদীতে ভেসে উঠে। এই ঘটনার পরেই গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…