নিজস্ব সংবাদদাতা: কিশোরী কন্যাকে লাগাতার উত্যক্ত করায় এক যুবককে পিটিয়েই মেরে ফেললেন বাবা। গোটা ঘটনায় রীতিমত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর ছেঙ্গালপেটে। পুলিশ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে ২২ বছরের নিহত ওই যুবকের নাম রাজেশ। উত্যক্তকারী যুবককে প্রকাশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে মারা হয়েছে ওই যুবককে।
পুলিশ জানিয়েছে, খুনে অভিযুক্ত দিল্লিশ নামে ৩৮ বছরের ওই ব্যক্তি একজন নির্মাণ শ্রমিক। তাঁর ১৬ বছরের মেয়েকে নাকি বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিলেন রাজেশ। ক্লাশ ইলেভেনে পড়া কিশোরী সেই প্রেম প্রস্তাব করছিল। কিন্তু তাতেও দমেনি যুবক। রাস্তাঘাটে দেখা হলেই নাকি প্রেম প্রস্তাব করে এভাবেই উত্যক্ত করত যুবকটি। জোর করে ভালবাসার প্রস্তাব দিয়ে এভাবেই নাজেহাল করে দিচ্ছিল রাজেশ। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে নিজের বাবাকে গোটা ঘটনাটি জানায় সে। অন্ততঃ ৩ বার ওই যুবকের নামে মেয়েটি তার বাবার অভিযোগ করেছিল।
ঘটনাটি চরম পর্যায়ে পৌঁছয় গত বুধবার। সেদিন মেয়েটি গেছিল মুদির দোকানে। আর তখনই কিশোরীর পথ আটকায় ওই যুবক। আবার নিজের ভালবাসার কথা জানায় সে। নাকচ করে দেয় কিশোরী। যুবকটি তাকে তখন এমন কিছু কথা বলেন যা ওই কিশোরীকে যথেষ্ট মানসিক যন্ত্রনায় ফেলে দেয়। কিশোরী বাড়ি ফিরে চুপচাপ হয়ে যায়। দিল্লিশ তখনই একটা রড হাতে করে বেরিয়ে যায়। কিছু দূর গিয়েই ওই যুবককে পেয়ে যায় দিল্লিশ।
প্রথমে দুজনের মধ্যে শুরু হয় তীব্র বিবাদ। তারপর লোহার রড দিয়ে রাজেশকে পেটাতে শুরু করেন দিল্লিশ। ক্ষুব্ধ দিল্লিশ ততক্ষণই রাজেশকে পেটাতে থাকেন যতক্ষন না রাজেশের মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে এই ঘটনা যখন ঘটছিল তখন কিশোরীর বাবাকে থামানোরও চেষ্টা করা হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। কিন্তু তাকে আর থামানো যায়নি। কিশোরীর বাবার মারে প্রকাশ্য রাস্তায় মারা যায় ওই যুবক।
দিনেদুপুরে এমন ঘটনায় চমকে ওঠেন সকলে। যদিও ছেলেটির মৃত্যু হতেই, ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এলে রাজেশকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ দিল্লিশকে টানা জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্ৰহ করছে। শুরু হয়েছে তদন্তও।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…