এখন খবর

ভোটার কার্ড না থাকলেও দিতে পারবেন ভোট, যদি এটা সঙ্গে থাকে

নিউজ ডেস্ক: বঙ্গে বেজেছে ভোটের দামামা প্রথম দফার ভোট শুরু হচ্ছে এক দিনের ব্যবধানে, অর্থাৎ ২৭ শে মার্চ। চলবে ২৯ শে এপ্রিল পর্যন্ত। তবে এমনও কেউ কেউ আছেন যারা ইতিমধ্যেই হয়তো ভোটার কার্ডটাই হারিয়ে ফেলেছেন বা কোনও কারণে ভোটার কার্ড হয়তো তার কাছে নেই বলে। ভাবছেন কীভাবে দেবেন তাহলে ভোট দেবেন?

চিন্তা নেই, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার কার্ড না থাকলেও পারবেন ভোট দিতে। জেনে নিন, কমিশঙ্কী ঘোষণা করেছে, তার বিস্তারিত।

কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার কার্ড না থাকলেও নির্দিষ্ট কিছু পরিচিতিপত্র ভোট দেওয়ার সময় ব্যবহার করা যাবে। দেখে নেওয়া যাক সেগুলি কী –

আধার কার্ড বুথে দেখিয়ে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়া যাবে MNREGA প্রদত্ত জব কার্ড দেখিয়েও।

এছাড়াও ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক ভোটের পরিচিতিপত্র হিসেবে বৈধ। তবে ভোটারের ফটো থাকতে হবে পাসবুকে।

শ্রম মন্ত্রক প্রদত্ত হেলথ স্মার্ট কার্ডের সাহায্যে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও।

ভারতীয় পাসপোর্টও ভোটদানের জন্য বৈধ পরিচয়পত্র।
ফটো রয়েছে এমন পেনশনের কাগজ দেখিয়ে ভোট দিতে পারবেন।
এছাড়াও সাংসদ, বিধায়ক, পরিষদ সদস্য দ্বারা প্রদত্ত সরকারি পরিচয়পত্র দেখিয়েও ভোটাররা ভোট দিতে পারবেন।

কেন্দ্র, রাজ্য, পাবলিক সেক্টর, আন্ডারটেকিংস এবং পাবলিক লিমিটেড সংস্থাগুলির দ্বারা প্রদত্ত অফিসের সচিত্র পরিচয়পত্রও ভোটদানের জন্য গ্রাহ্য হবে।

ভোটার কার্ড না থাকলে প্যান কার্ড দেখিয়ে যে কোনও ভোটার ভোট দিতে পারবেন। এছাড়াও NPR-এর অধীনে আরজিআই দ্বারা প্রদত্ত স্মার্ট কার্ডের সাহায্যে ভোট দেওয়া যাবে।

উল্লেখ্য, এবার রাজ্যে ৮ দফায় নির্বাচন। ২৭ মার্চ প্রথম দফার ভোট হবে ৩০ আসনে। দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল, ৩০ আসনে। ৩১ আসনের ভোট হবে তৃতীয় দফায়, ৬ এপ্রিল। চতুর্থ দফার ভোট ১০ এপ্রিল, ৪৪ আসনে। পঞ্চম দফার ভোট হবে ৪৫ আসনে। ১৭ এপ্রিল। ২২ এপ্রিল ভোট ষষ্ঠ দফার, ৪৩ আসনে। সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল, ৩৬ আসনে। শেষ এবং চূড়ান্ত দফায় ৩৫ আসনে ভোট হবে, ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা হবে ২রা মে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…