বাৎসরিক রাশিফল-২০২১।। ধনু ও মকর রাশি

ধনু ও মকর জেনে নিন এই  রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর কী বার্তা বয়ে আনছে

নিউজ ডেস্ক: ভাবা হয়েছিল বিশ এবং বিশ মিলিয়ে বিষক্ষয় হবে। সুস্থতা, সম্পদ এবং সমৃদ্ধির বছর হবে ২০২০। যদিও হল ঠিক বিপরীত। ধ্বংস, মৃত্যু, কর্মনাশা এক বছর পেরিয়ে এল সারা বিশ্ব। বছরের শেষে যেটা হল তা’হল বিশে বিশে বিষময়। সেই ২০২০ পেরিয়ে এবার ২০২১। দেখে নেওয়া যাক এই নতুন বছরে কী কী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন জ্যোতিষীরা। এই পর্বে ধনু ও মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামী বছর!

ধনু– আপনার একাগ্রতা ও পরিশ্রম আপনার কাজে স্পষ্ট ভাবে ফুটে উঠবে। ব্যবসায় লাভের পাশাপাশি আয় বৃদ্ধি সম্ভাবনা ব্যাপক। ছোট-খাটো যাত্রা বাতিল করুন, না-হলে ব্যয়ের পরিমাণ বাড়বে, সেইসাথে অবসাদও আপনাকে ঘিরে ধরবে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ দেখা হাচ্ছে প্রবল। সরকারি চাকরির ইচ্ছা এই বছর পূর্ণ হবে।

বছরের মাঝামাঝি সময়ে আপনার জীবনে কোনও বিশেষ ব্যক্তির আগমন ঘটবে। সেই বিশেষ ব্যক্তিটি যে কেউ হতে পারে। এমন হলে, দেরি না করে নিজের মনের কথা জানিয়ে দিন। দাম্পত্য জীবন কিছুটা পানসে থাকবে, এর ফলে শুধু ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন।

নতুন বছরে পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। সদস্যদের মধ্যে ঝগড়া, কলহ বাধতে পারে। তবে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে তার সমাধান করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে ফের ভালোবাসা ও মিষ্টি ভাব ফিরে আসবে। মনোমালিন্য দূর হবে। বছরের শেষে সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এতে বন্ধন সুদৃঢ় হবে সকলের মধ্যে।

অর্থ উপার্জনের জন্য পুরো বছরই কঠিন পরিশ্রম করতে হবে। ভালো ভাবে চিন্তাভাবনা করেই অর্থ বিনিয়গের সিদ্ধান্ত নিন। পারিবারিক ব্যয় বৃদ্ধির ফলে মানসিক অবসাদ থাকবে। অযথা খরচ এড়িয়ে চলুন। বছরের শেষের অবশ্য হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে।

মকর– এই রাশির মানুষদের পারিবারিক জীবন এ বছর ভালো ও আনন্দময় হবে। কোনও নতুন অতিথি বা বন্ধুর আগমনের ফলে পরিবারের পরিবেশ হাসিখুশিতে ভরপুর থাকবে। বছরের মাঝামাঝিতে নিজের বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। মা-বাবার সহযোগিতা পাবেন।

আর্থিক পরিস্থিতিতে চড়াই-উৎরাই থাকবে। খরচ বাড়বে। পৈতৃক সম্পত্তির জন্য পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। আয়ের জন্য কঠিন পরিশ্রমের পরই কোনও লাভ পেতে পারেন। শেয়ার বাজারে বড়-সড় কোনও বিনিয়োগ করবেন না, ক্ষতি হতে পারে। প্রয়োজনে ধার নিতে হতে পারে।

বিনিয়োগের পূর্বে নিজের মা-বাবার পরামর্শ নিতে ভুলবেন না। বছরের শেষভাগে অযথা ব্যয় হতে পারে। সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন। ব্যবসায় অনেক ভালো-খারাপ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। চাকরি ও ব্যবসার জন্য বছরের শেষের কয়েক মাস শুভ।

তবে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির কারণে মতবিরোধ দেখা দিতে পারে। তবে বছরের শেষে সমস্ত সমস্যার সমাধান হবে আশা করা যায়। স্বাস্থ্যের দিক দিয়ে এ বছরটি মোটামুটি থাকবে। বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…