বাৎসরিক রাশিফল-২০২১ ।। মিথুন ও কর্কট

নতুন বছরে মিথুন ও কর্কট রাশির মানুষদের জীবন কেমন কাটতে চলেছ জেনে নিন

নিউজ ডেস্ক: ভাবা হয়েছিল বিশ এবং বিশ মিলিয়ে বিষক্ষয় হবে। সুস্থতা, সম্পদ এবং সমৃদ্ধির বছর হবে ২০২০। যদিও হল ঠিক বিপরীত। ধ্বংস, মৃত্যু, কর্মনাশা এক বছর পেরিয়ে এল সারা বিশ্ব। বছরের শেষে যেটা হল তা’হল বিশে বিশে বিষময়। সেই ২০২০ পেরিয়ে এবার ২০২১। দেখে নেওয়া যাক এই নতুন বছরে কী কী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন জ্যোতিষীরা। এই পর্বে মিথুন ও কর্কট রাশির জাতকদের জন্য আগামী বছর!

মিথুন– কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে এই রাশির লোকেদের ওপর শনির প্রভাব থাকবে। এসময় ব্যবসায়িক লেন-দেনে সাবধানতা অবলম্বন করতে হবে। তাবে যাদের ব্যবসা বন্ধ করতে হয়েছিল, তাঁরা ফের ব্যবসা শুরু করতে পারবেন। চাকরিহারারা চাকরি ফিরে পেতে পারেন। চাকরিজীবীদের জন্য বছরের প্রথমাংশ ভালো থাকবে, তবে বছরের মধ্যভাগে নতুন চাকরির চেষ্টা করবেন না। এই রাশির কিছু জাতকরা বিদেশ থেকে নতুন ও ভালো সুযোগ পেতে পারেন।
পারিবারিক ও প্রেম জীবনেও শনির দৃষ্টি থাকবে। এ বছর পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে পুরনো মনোমালিন্য দূর হবে। প্রেম জীবনের জন্য বছর ভালো। বছরের মধ্যভাগে নিজের সঙ্গীর সঙ্গে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।
বছরের শেষের দিকে তৃতীয় কোনও ব্যক্তির আগমনের ফলে কথা কাটাকাটি হতে পারে, তাই সতর্ক থাকুন। বছরের কয়েকমাস স্বাস্থ্যের জন্য ভালো। তবে মধ্য ভাগে পেটের নানান সমস্যা দেখা দিতে পারে। বছরের শেষে যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন।

শনি অষ্টম ও রাহু দ্বাদশ কক্ষে গোচর করবে এই রাশির জাতকদের জন্য । এ কারণে ২০২১-এ ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তবে মার্চের পর আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে। বড়সড় কোনও বিনিয়োগের ইচ্ছা থাকলে, এ বছর সে ব্যাপারে সাবধানে পদক্ষেপ করাই ভালো। বাড়ী-গাড়ি কেনার ইচ্ছা এ বছর পূরণ হবে। বাবার কাছ থেকে আর্থিক লাভের কারণে আটকে থাকা প্রকল্পের কাজ পূর্ণ হবে।

কর্কট– বছরের শুরুতে ব্যবসা ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন। আপনার নতুন ব্যবসা নীতি সফল প্রমাণিত হবে। এ বছর ব্যবসায় অর্থ বিনিয়োগের জন্য সময় ভালো। আপনার পরিশ্রমের ফল পাবেন। কাজের কারণে দেশ-বিদেশে ঘুরতে হতে পারে। পরিশ্রমের ফলে নতুন প্রকল্পে সাফল্য লাভ করবেন। চাকরিজীবীরা সাবধানতা অবলম্বন করুন। বছরের শেষে পদোন্নতি ও নতুন প্রোজেক্ট পেতে পারেন। পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে এই প্রোজেক্টের কাজ সম্পূর্ণ করতে পারবেন।

এই রাশির জাতকদের জন্য ২০২১-এ শনির গোচরের প্রভাব বিদ্যমান থাকবে। যে কারণে এ বছর অনুশাসন ও পরিশ্রমে ভরা থাকবে। আর্থিক কারণে মানসিক অবসাদ থাকবে, তাই ব্যয় ভেবে চিন্তে করুন। আকস্মিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। মে মাসের পরে ব্যয় বৃদ্ধির ফলে জমানো অর্থ ধরে রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। বছরের শেষে আর্থিক পরিস্থিতি দৃঢ় হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

দাম্পত্য জীবনে পারস্পরিক ভুল বোঝাবুঝির জন্য অবসাদ থাকবে। এ সময় একে অপরকে বোঝার পরিবর্তে, একে অপরের দোষ-ত্রুটি তুলে ধরবেন। এর ফলে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে খুব বেশি দিন এই পরিস্থিতি টিকতে পারবে না। ধীরে ধীরে সম্পর্কে মাধুর্য দেখা দেবে। বছরের মধ্যভাগ পর্যন্ত স্বাস্থ্য ভালো থাকবে। খাওয়া-দাওয়ার যত্ন নিন।

এ বছর আপনার পারিবারিক জীবনে আনন্দ ও মধুময় থাকবে। পারিবারিক সম্পর্ক উন্নত হবে। এপ্রিলের পর বাড়ীতে কোনও ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হতে পারে, এর ফলে অর্থ ব্যয় হবে। প্রেম জীবনের জন্য সময় ভালো। সময় থাকতে নিজের ভালোবাসার কথা জানান। প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কে মধুরতা বজায় থাকবে, ভালোবাসা বাড়বে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…