ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্রাউজিং তথ্য পাচার করার অভিযোগে উঠলো Xiaomi’ র বিরুদ্ধে

ডিজিটাল ডেস্ক: ভারতের সবচেয়ে বেশি বিক্রয়কারি স্মার্টফোন কোম্পানি শাওমি এবার নাকি তাদের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ উঠল। সম্প্রতি একটি ইন্টারনেট সুরক্ষা সংস্থা শাওমির বিরুদ্ধে এই অভিযোগ এনেছে তারা জানিয়েছে যে শাওমি তাদের ব্যবহারকারীদের সমস্ত ব্রাউজিং ডেটি পাঠায় চিনের ই-কমার্স সংস্থা আলিবাবার সার্ভারে। শাওমির ব্রাউজার সহ ইনকগনিটো মোডের তথ্যও পাঠিয়ে দিচ্ছে শাওমি অভিযোগটি শোনার পর তারা জানিয়েছে যে ব্যবহারকারীদের তথ্য গোপন রেখে ব্রাউজিং তথ্য সেভ করে রাখা হয় ঠিকই কিন্তু তা কোনো কোম্পানির সাথে শেয়ার করা হয়‌ না।

শাওমি ফোনের এই সুরক্ষা গাফিলতির তথ্য সামনে এনেছে ইন্টারনেট সুরক্ষা গবেষক গাবি সার্লিগ ও অ্যান্ড্রু টিয়ের্নি। তারা জানিয়েছেন যে এই সংস্থাটি তার ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্রাউজিং তথ্য অন্য কোম্পানির সাথে শেয়ার করছে। সার্লিগ ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জানিয়েছেন যে Redmi Note 8 ফোনের যাবতীয় ব্রাউজিং তথ্য আলিবাবার সার্ভারে পাঠিয়েছে শাওমি।

এছাড়াও সার্লিগ এও জানিয়েছেন যে ব্যবহারকারী কখন কোন ফাইল টি ওপেন করছেন সেই সমস্ত তথ্যও রাশিয়া ও সিঙ্গাপুরের সার্ভারে পাঠিয়ে দিচ্ছে শাওমি। এছাড়াও‌ অন্যান্য মডেল Mi 10, Redmi K20 ও Mi Mix 3 এই ফোনগুলিতেও তথ্য পাচারের হদিস পেয়েছেন সার্লিগ। তিনি এ-ও জানিয়েছেন যে গুগল প্লে স্টোর থেকে শাওমি ব্রাউজার ১.৫ কোটি বার ডাউনলোড করা হয়েছে কিন্তু তার মধ্যেও এই সমস্যা থেকেই যাচ্ছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…