ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন ও তামাক বিরোধী সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরিতে অবস্থিত ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় বৃহস্পতিবার পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। পাশাপাশি অনুষ্ঠিত হলো তামাক বিরোধী সচেতনতা শিবির। সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান মহাবিদ্যালয়ের সম্পাদক মিঠুন বারিক। এদিনের কর্মসূচিতে আলোচনায় অংশ নেন জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ডাঃ জয়দেব বর্মণ।পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষে স্লাইড শো এর সাহায্যে আলোচনা করেন কৌশিক মানা ও স্বাতীলেখা মান্না। পাশাপাশি এই উপলক্ষ্যে মহাবিদ্যালয় প্রাঙ্গণে মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পরিচালায় এক মনােজ্ঞ সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত কলেজের সভাপতি মিহির কুমার বারিক,প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক তথা কলেজের কো-অর্ডিনেটর শিশির কুমার মিশ্র, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কলেজের পক্ষে অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনা করেন অরিজিৎ সিনহা ও সুলগ্না চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রীদেল পাশাপাশি স্থানীয় অধিবাসীরা এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করুন সহেলী বেরা,আয়সী কর ও অমিত মন্ডল। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার কিশোরারীও অংশ নেয়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…