বিশ্বের সেরা খড়গপুর সহ দেশের পাঁচ আইআইটি, উচ্ছসিত কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের সেরা ১০০টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে উঠে আসল ভারতেরই পাঁচ আইআইটির নাম আর তার মধ্যে রয়েছে দেশের প্রাচীন এবং বৃহত্তর আইআইটি খড়গপুরের নামও। স্বাভাবিক ভাবেই এই তালিকা প্রকাশের পর উচ্ছাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

সারা বছর ধরে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর নিবিড় সমীক্ষা চালানোরপর বছরের একটা সময় একটি পর্যায়ক্রম তালিকা প্রকাশ করে কোয়াকুয়ারেলি সাইমন্ডস। সম্প্রতি প্রকাশ হয়েছে সেই তালিকা। আর সেই তালিকায় দেখা যাচ্ছে বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ারিং কলেজগুলির তালিকায় আইআইটি বোম্বে রয়েছে ৪৪তম স্থানে আর ঠিক তিন ধাপ পরে রয়েছে আইআইটি দিল্লি। এছাড়াএছাড়াও প্রথম একশোয় ভারতের পাঁচটি আইআইটি রয়েছে। গতবারের তুলনায় এবার বেশ খানিকটা এগিয়েছে দুই আইআইটি। ৮৮ তম স্থানে রয়েছে আইআইটি মাদ্রাস ও ৯৬ তম স্থানে রয়েছে আইআইটি কানপুর। তালিকায় ৮৬ তম স্থানে রয়েছে আইআইটি খড়্গপুরের নাম।
তবে আইআইটি বোম্বে এবং দিল্লি এবার উল্লেখ যোগ্য অগ্রগতি ঘটিয়েছে । গত বছর ৫৩ তম স্থানে ছিল আইআইটি বোম্বে। ৬১ তম স্থানে ছিল আইআইটি দিল্লি।
এই তালিকা প্রকাশের পর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেন, ‘আমাদের দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ কৃতিত্ব। যা ভারতকে গর্বিত করেছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের ক্রমাগত চেষ্টার ফসল এটা। ‘

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…