ওয়েব ডেস্ক : আর বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যেতে নারাজ প্রেমিকা গৃহবধূ কিন্তু সম্পর্ক ছেড়ে বেরুতে নারাজ প্রেমিক প্রবর। টানা পোড়েন এর জেরে প্রেমিকার হাতে নৃশংসভাবে খুন হতে হল প্রেমিককে৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার ফজিরবাজারের জেলে পাড়া এলাকায়। মৃত ব্যক্তি আশিস কুমার সিং দক্ষিণ ২৪ পরগনার জিঞ্জিরা বাজারের বাসিন্দা। তিনি পেশায় পরিবহণ ব্যবসায়ী। তার স্ত্রী এবং পুত্রসন্তানও রয়েছেন।

প্রেমিকা কবিতা দুবে একজন ভজন শিল্পী, কয়েকমাস আগে দক্ষিন ২৪ পরগণায় আশিসের বাড়িতে ভজন গাইতে গিয়েছিলেন কবিতা। সেখানেই কবিতাকে দেখে পছন্দ হয় আশিসের। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যোগাযোগ চলে। একসময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এদিকে কবিতাও বিবাহিতা তার স্বামী ও পুত্র সন্তান নিয়ে সংসার। স্বামী কাজে বেরিয়ে গেলে সেই সুযোগে বেধ কয়েকবার কবিতার বাড়িতেও এসে আশিস। তবে ইদানীং নাকি সেই সম্পর্কে চিড় ধরে৷ কোনো এক অজানা কারণে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল কবিতা। কিন্তু আশিস কোনোভাবেই সম্পর্ক ভাঙতে রাজি নয়। এই নিয়ে কয়েকদিন যাবত আশিসের সাথে কবিতার অশান্তি চলছিল।

এরপর শুক্রবার সকালে কবিতার স্বামী কাজে বেরিয়ে গেলে সে আশিসকে বাড়িতে ডেকে পাঠান। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে অশান্তি চলে। অভিযোগ, সেই সময় আচমকা কবিতা একটি কাঁচি আশিসের পেটে ঢুকিয়ে দেয়। সেইসময় আশিসও কবিতাকে ধাক্কা মারায় সেও জখম হয়। এরপরই রক্তাক্ত অবস্থায় বিছানায় লুটিয়ে পড়ে আশিস। এদিকে প্রতিবেশীরা অনেক্ষণ ধরেই কবিতার বাড়িতে চিৎকারের আওয়াজ পেয়ে ছুটে এসে দেখেন ঘর রক্তে ভেসে যাচ্ছে আর বিছানায় পড়ে রয়েছে এক অজ্ঞাত পরিচয় মানুষ। পাশে আহত হয়ে বসে রয়েছে কবিতা। বিষয়টি দেখা মাত্রই স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে আশিসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এদিকে জখম অবস্থায় ইতিমধ্যেই হাওড়া জেলা হাসপাতালে ভরতি কবিতা। আশিসের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কবিতাকে গ্রেফতার করেছে। পরিকল্পনা করেই আশিসকে খুন করা হয়েছে কিনা তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: crime

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…