Categories: এখন খবর

অধরাই রয়ে গেল নতুন সংসার পাতার স্বপ্ন, তমলুকে প্রেমিকের হাতেই খুন গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা: মাত্র চারদিন আগেই পেতেছিলেন নতুন সংসার। পরকীয়া দ্বন্দে আগেই ছারখার হয়ে গেছিল প্রথম সংসার।  স্বামী আর সন্তানকে ছেড়ে তাই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন প্রেমিকের হাত ধরে কিন্ত সেই প্রেমিকই রবিবার সাত সকালে গলার নলি কেটে খুন করল ২১বছরের মানসী  পতি রানাকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের আবাসবাড়ি এলাকায় খোলা রাস্তার ওপর গলার নলি কাটা অবস্থায় ছটপট করতে দেখা যায়। স্থানীয় অধিবাসীরা চমকে ওঠেন এরকম বীভৎস কান্ড দেখে। তাঁরাই ফোন করে খবর দেন পুলিশে। কিন্তু পুলিশ আসার আগেই শেষ হয়ে যায় সব কিছু।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে মাত্র চারদিন আগেই মাত্র ৫০০টাকায় বিদ্যুৎ বিহীন ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন মানসী ও সনাতন জানা। তমলুকে একটি ব্রয়লার দোকান রয়েছে সনাতনের আর সেই দোকান থেকেই নিয়মিত মাংস কেনার সুবাদেই পরিচয় হয়েছিল দু’জনের।
পুলিশ সূত্রে জানা গেছে নকীবসান গ্রামের মানসীর ৬ বছর আগে বিয়ে হয়েছিল তমলুকের সৈয়দপুর গ্রামের যুবক মন্টু রাণার সঙ্গে। তাঁদের সাড়ে তিন বছরের একটি মেয়েও রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বছর খানেক আগে কর্মসূত্রে মন্টুকে কলকাতা চলে যেতে হয়। স্বামী না থাকায় মানসীকেই বাজার হাট করতে হত আর সেই সুবাদে তমলুকের ভুবনেশ্বরপুর গ্রামের ধর্মতলা বাজারের ব্রয়লার দোকানের মালিক যুবক সনাতনের সঙ্গে মানসীর প্রণয় গড়ে ওঠে। ঘটনা জানাজানি হওয়ার পর মন্টুর ও মানসীর মধ্যে মনোমালিন্য শুরু হয়।বর্তমানে  স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে আদালতে। কয়েকমাস আগে মানসী তমলুকের নকীবসানে বাপের বাড়িতে চলে যায়। আর চারদিন আগে তমলুকের আবাস বাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে ওঠে সনাতন জানা এবং মানসী পতি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ মানসীকে যন্ত্রনায় ছটপট করতে করতে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টায় বাড়ির বাইরে আসতে দেখা যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এলাকার মানুষদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপরই তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাসের  নেতৃত্বে একটি দল তল্লাশি চালিয়ে  তমলুক এলাকা থেকেই গ্রেপ্তার করে  সনাতনকে। কি কারনে এই কদিনের মধ্যেই সনাতন এই কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সনাতনকে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…