এখন খবর

মহিলাকে কুপিয়ে খুন তুফানগঞ্জে! আটক যুবক

নিউজ ডেস্ক : চার-পাঁচ মাস আগে এলাকার এক যুবকের সঙ্গে গোরু চরানো নিয়ে বচসার জেরে খুন হতে হল এক মহিলাকে। তুফানগঞ্জ ১ ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভেলাকোপা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।জানা গিয়েছে মৃতার নাম জারিনা বিবি।

গত চার-পাঁচ মাস আগে গরু চড়ানো নিয়ে এলাকার এক যুবকের সাথে গণ্ডগোল বাধে জরিনা বিবির। ঘটনার পর বারবার আক্রমণের শিকার হতে হয় জরিনা বিবিকে। এদিন তার শেষ পরিণতি লক্ষ্য করা গেল।ওই যুবক এই ঘটনা ঘটালো বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ পুলিশ।

স্বামী ও স্ত্রী দুজনেরই ওপর হামলা চলে বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয় বছর ৪৫-এর জরিনা বিবির। গুরুতর জখম হয়েছেন তার স্বামী আলি হোসেন। তিনি এই মুহুর্তে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে তিনটা নাগাদ ঘরে ঢুকে ওই দম্পতির ওপর হামলা চালায় এক দুষ্কৃতী। স্বামী-স্ত্রী দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কোপ দিতে শুরু করে অভিযুক্ত। সেখান থেকে কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচান আলি হোসেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। এরপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত।

ঘটনার পরই গুরুতর জখম আলি হোসেন এবং জরিনা বিবিকে উদ্ধার করে স্থানীয়রা কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যান।এরপর সেখানে জরিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনাস্থলে যান তুফানগঞ্জ থানার ওসি রাহুল তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারীকরা। পাশাপাশি রক্তের নমুনাও সংগ্রহ করা হয়।

এদিকে এ ঘটনায় চাঞ্চল্য ছড়াতে সেই বাড়িতে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ । কি কারনে এই হামলা হল সেই বিষয়ে মন্ত্রী দ্রুত খোঁজখবর নিতে বলেছেন পুলিশকে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…