নিউজ ডেস্ক:পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা।ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার।সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ভোলামোড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বক্রাভিটার বাসিন্দা। প্রতিদিনের মতো এদিনও কাজ সেরে বাড়ি ফেরার পথে ভোলামোড়ে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।ঘটনার পরই স্থানীয়রা ট্রাকটিকে আটক করলে সুযোগ বুঝে ট্রাকচালক পালিয়ে যায়।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ গিয়ে ট্রাকটিকে থানায় নিয়ে আসে। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য শিলিগুড়িতে বাড়ছে দুর্ঘটনা। ইষ্টার্ন বাইপাস সংলগ্ন এলাকাগুলিতে দুর্ঘটনা রোজ ঘটছে।সম্প্রতি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির।পিকনিকের মাংস কিনে রাস্তা পারাপার হবার সময় তাকে ধাক্কা দেয় ট্রাকটি।তারপরই তার মৃত্যু হয়।
ট্রাফিক পুলিশের নজরদারী নিয়ে উঠছে প্রশ্ন।ঘটা করে রাজ্য সরকারের তরফে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলেও তার প্রভাব কতটা পড়ে পথচারী, গাড়ির চালকদের ওপর তা নিয়েও সন্দেহ থাকে।
শিলিগুড়ি গোড়া মোড়, ভোলা মোড়, ঘোগোমালী এলাকায় ট্রাফিক পয়েন্টের দাবী বহুদিনের।কারণ এই রাস্তাগুলির গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।শহরেল যানযট এড়াতে এই রাস্তাগুলি ব্যবহার করে গাড়ির চালকরা।অভিযোগ প্রশাসন বিষয়টির দিকে নজর দিচ্ছেনা।এরফলে দুর্ঘটনা বাড়ছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…