পৌরহিত্যে এগিয়ে মহিলারাও,প্রমাণ মিলল শিলিগুড়ি গার্লস হাই স্কুলে

নিউজ ডেস্ক: নিয়মের বেড়াজাল ভেঙে পুরহিতরূপে অবতীর্ণ নারীরা।বর্তমান যুগে দাঁড়িয়ে মহিলারা পিছিয়ে নেই কোনো ক্ষেত্রেই।তার প্রমাণ ফের একবার মিলল।শিলিগুড়ির সরস্বতী পুজোয় এই প্রথম কোনো মহিলা পুরহিতকে পুজো করতে দেখা গেল।জয়জয়কার নারী শক্তির।

শিলিগুড়ি গার্লস হাইস্কুলে মহিলা পুরোহিত তনুশ্রী চক্রবর্তী সমস্ত নিয়ম মেনে পুজো করেন বাগদেবীর।তার মন্ত্রোচ্চারণে স্তব্ধ হন অনেকেই।একমনে প্রচুর প্রবীণাকে দেখা যায় পুজো দেখতে।

মহিলা পুরোহিত তনুশ্রী চক্রবর্তী বলেন, বাড়িতেই পুজো করেন।এর আগে বাইরে গিয়ে কোনোদিন পুজো করেননি।তবে ভাবতে পারিনি এবারে এভাবে পুজো করার সুযোগ মিলবে।দুদিন আগে এক আত্মীয় গার্লস হাইস্কুলে পুজো করার কথা বলেন।প্রথমে বিশ্বাস হয়নি তার।এরপর স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী পুজো করার কথা বলেন।এরপরই আজ স্কুলে নিয়ম মেনে সরস্বতী পুজো করেন।তিনি আরও বলেন, আগামীতে সবকিছু ঠিকঠাক থাকলে বাইরে গিয়ে পুজো করবেন তিনি।

শিলিগুড়ি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী বলেন, স্কুলে এই প্রথমবার একজন মহিলা পুরোহিত সরস্বতী পুজো করলেন।এর আগে তিনি তার ছাত্রজীবনে মহিলা পুরোহিত দিয়ে পুজো করতে দেখেছিলেন ।বর্তমানে বিভিন্ন জায়গায় মহিলা পুরোহিতরা পুজো করা শুরু করেছেন।তিনি আশা প্রকাশ করে বলেন স্কুলে শুরু হওয়া এই প্রথা আগামীতে পথ দেখাবে নতুন প্রজন্মদের।দৃষ্টিভঙ্গি বদলাবে সমাজের।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…