এখন খবর

শিলিগুড়িতে মিলল ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব, সংক্রমণ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি এক মহিলা

নিউজ ডেস্ক: এবার উত্তরবঙ্গে থাবা বসালো ব্ল্যাক ফাঙ্গাস। শনিবার রাতে শিলিগুড়ির পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রধাননগর এলাকার এক মহিলা মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগের সংক্রমণ নিয়ে ভর্তি হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে।

এক করোনায় রক্ষা নেই আবার দোসর ব্ল্যাক ফাঙ্গাস।স্বাভাবিকভাবে আতঙ্কিত শিলিগুড়িবাসী। সম্প্রতি কলকাতাতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের হদিশ মিলেছে। তবে এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে থাবা ব্ল্যাক ফাঙ্গাসের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ইএনটি ইনডোর বিভাগে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছে এক মহিলা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ১৫ থেকে ২০ দিন আগে করোনা থেকে সুস্থ হয়েছিলেন। কিন্তু ওই মহিলার মধুমেহ বা ডায়াবেটিস রয়েছে। শনিবার রাতে আচমকা ওই মহিলার শারিরীক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। তড়িঘড়ি তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

মহিলার চোখ, গাল, পিঠ, হাত, পা ফুলে রয়েছে এবং কালো হয়ে রয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের যে সমস্ত উপসর্গ থাকার কথা সেসব উপসর্গ ওই মহিলার শরীরে রয়েছে। মহিলাকে ইএনটি ইন্ডোরে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে। মহিলার লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য ভাইরাস রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবোরেটরিতে পাঠানো হয়েছে।

ওই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, “ওই মহিলার ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ রয়েছে। চিকিৎসা শুরু হয়েছে।” এমনিতেই শিলিগুড়িতে করোনার গ্রাফ উর্ধমুখী। গড়ে প্রতিদিন করোনায় অন্তত তিনশো জন সংক্রমিত হচ্ছেন। মারা যাচ্ছেন প্রতিদিন অন্তত আট থেকে দশ জন। করোনার মাঝেই এবার ব্ল্যাক ফাঙ্গাসের মতো রোগ থাবা বসানোয় যথেষ্ট চিন্তিত চিকিৎসকমহল।

রাজ্যে সব মিলিয়ে ৭ জন আক্রান্ত ব্ল্যাক ফাঙ্গাসে। ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে এমন সন্দেহভাজনের সংখ্যা ৮। ব্ল্যাক ফাঙ্গাসে ২ জনের মৃত্যুর তদন্ত করছে বিশেষজ্ঞ কমিটি। এই কমিটিতে ব্ল্যাক ফাঙ্গাস’ মোকাবিলায় ২০ সদস্যের বিশেষজ্ঞ-পরামর্শদাতা রয়েছেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…