এখন খবর

অনেক নাটকের শেষে আজ থেকে মিলবে মদ, খড়গপুরে হোম ডেলিভারির নম্বর নিতেই লম্বা লাইন

নিজস্ব সংবাদদাতা: দুদিন আগেই সরকারের চুপচাপ ঘোষনা ছিল হোম ডেলিভারিতে মিলবে মদ। সঙ্গে সেই মদ পাওয়ার জন্য কিছু নির্দেশিকাও দেওয়া হয় মদের দোকানদার ও কিছু শর্ত আরোপ করা হয় মদ্যপায়ীদের প্রতি। সেই খবর সংবাদমাধ্যমে প্রচার হতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সাধারন মানু্ষের মধ্যে। আর তারপরই বিষয়টিকে গুজব বলে জানিয়ে পুলিশ পাল্টা হুমকিও দেয় যে, এই গুজব যে সমস্ত সংবাদমাধ্যম ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

সার্কুলার জারি করে তা প্রত্যাহার করেও নেওয়া হয়। কিন্তু ভেতরে ভেতরে প্রক্রিয়াও চালু থাকে হোম ডেলিভারির মাধ্যমে। বৃহস্পতিবার মদের দোকানের মালিকদের একটি পিডিএফ ফাইল দিয়ে জেলার আবগারি আধিকারিক জানিয়ে দিয়েছেন, ‘মদের হোম ডেলিভারি দেবে এমন তিনজন কর্মচারী ও তাঁর গাড়ির নম্বর যেন স্থানীয় থানায় জমা দেওয়া হয়। থানাই এই বিষয়টা মনিটরিং করবে। এই মত খড়গপুর টাউন ও খড়গপুর লোকাল থানা সহ সব থানাতেই তালিকা জমা দিয়ে দিয়েছেন মদের হোম ডেলিভারি দিতে আগ্রহী মদের দোকানদাররা।’

শুক্রবারই মদের দোকানদের নিয়ে একটি মিটিং সেরে ফেলেন আবগারি আধিকারিকরা। যেখানে বলা হয়, দোকানদারদের একটি খাতা রাখতে হবে যে খাতায় কোন খরিদ্দার কত মদ কিনছেন তা লেখা থাকবে। একজন খরিদ্দার সর্বোচ্চ দিনে ৯লিটার অবধি মদ কিনতে পারবেন। কোনও দোকানদারই দোকানের সামনের মূল কাউন্টার খুলে রাখতে পারবেনা। ডেলিভারি চার্জ বাবদ খরিদ্দারের কাছ থেকে কত টাকা নেবেন তা দোকান মালিকই ঠিক করবেন তবে রসিদে মদের দাম টুকুই লেখা থাকবে।

আরও জানানো হয়েছে , প্রতি দিন সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত মদের অর্ডার নেওয়া হবে। আর দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত মদের হোম ডেলিভারি করা হবে। বাড়ির কাছে কোনও মদের দোকানে অথবা পানশালায় ফোন করে অর্ডার দেওয়া যাবে। বলা হয় যে, অফ-শপ, অন-শপ, পানশালা, রেস্তরাঁ, হোটেল থেকেও মদের হোম ডেলিভারি হবে। তবে, দোকানে গিয়ে মদ কেনা যাবে না। শুধু হোম ডেলিভারি নেওয়া যাবে।

এদিকে মদের হোম ডেলিভারি দেওয়া হবে শুনেই শুক্রবার খড়গপুরের বিভিন্ন মদের দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায় অনলাইনে অর্ডার করার জন্য মদের দোকানের হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করার জন্য। রীতিমত সামাজিক দুরত্বের নিয়ম মেনেই ঠা ঠা রোদ্দুরের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মানুষকে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…